পরিচালন মুনাফার পর নিট মুনাফাতেও ব্যাংক খাতে চমক
নিজস্ব প্রতিবেদক: দেশের ব্যাংক খাত পরিচালন মুনাফার পর নিট মুনাফার ক্ষেত্রেও চমক দেখিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, ২০২২ সালে অধিকাংশ ব্যাংকেরই নিট মুনাফা বেড়েছে।
প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে ব্যাংক খাতে নিট মুনাফা ছাড়িয়েছে ১৪ হাজার কোটি টাকা, যা আগের বছরে ছিল ৫ হাজার কোটি টাকা। ২০২২ সালে নিট মুনাফায় বার্ষিক প্রবৃদ্ধির হার ১৮৩ শতাংশের বেশি। আগের বছর নিট মুনাফায় প্রবৃদ্ধি ছিল ৮ শতাংশের কম।
খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রভিশন সংরক্ষণ ও কর-পরবর্তী মুনাফাই হলো ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা। ব্যাংকের নিট মুনাফা বাড়লে শেয়ারহোল্ডার ও বিনিয়োগকারীরা বেশি হারে ডিভিডেন্ড পান। আবার সরকারও বেশি রাজস্ব পায়। ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর রিজার্ভ তহবিল বাড়ানোর প্রক্রিয়াও সহজ হয়।
সংশ্লিষ্ট তথ্য বলছে, গত বছর রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিলের মাধ্যমে নিয়মিত করার ইতিবাচক প্রভাব পড়েছে ব্যাংকের নিট মুনাফায়। কারণ নিয়মিত করা এসব ঋণের বিপরীতে সংরক্ষিত করা প্রভিশনের অর্থ আয় খাতে স্থানান্তর করতে পেরেছে ব্যাংকগুলো। সেই সঙ্গে অনাদায়ী কিস্তির সুদও গত বছর আয় খাতে নেওয়ার সুযোগ তৈরি করে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া বেসরকারি খাতের ঋণের গতি আসায় নিয়মিত ঋণের সুদ আয়ও বেড়েছে। বৈদেশিক বাণিজ্য থেকে বেড়েছে কমিশন আয়ও। সব মিলিয়ে গত বছর পরিচালন মুনাফায় বড় উল্লস্ফন হয় ব্যাংক খাতে। আর চূড়ান্ত হিসাবে নিট মুনাফায় আরও বড় ধরনের প্রবৃদ্ধি ঘটে।
বাংলাদেশ ব্যাংক গত সপ্তাহে ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০২২’ প্রকাশ করে। ওই প্রতিবেদনে তুলে ধরা হয় ব্যাংকের নিট মুনাফার চিত্র। তাতে দেখা যায়, ২০২১ সালে ব্যাংকগুলো ২৮ হাজার ২০৫ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করে, যা তার আগের বছরের চেয়ে ১০.১৭ শতাংশ বেশি।
অন্যদিকে গত বছর ব্যাংকগুলো পরিচালন মুনাফা অর্জন করে ৩৪ হাজার ২২২ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২১.৩৩ শতাংশ বেশি। এই পরিচালন মুনাফা থেকে প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ ও সরকারকে কর দেওয়ার পর গত বছর নিট মুনাফা হয় ১৪ হাজার ২২৬ কোটি টাকা, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ।
প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, করোনার বছর ২০২০ সালে ২৫ হাজার ৬০১ কোটি টাকার পরিচালন মুনাফা করে ব্যাংক খাত। আর চূড়ান্ত হিসাবে ব্যাংকগুলোর নিট মুনাফা হয় ৪ হাজার ৬৫৩ কোটি টাকা। এটি তার আগের বছরের চেয়ে ৩৩.২০ শতাংশ কম ছিল। প্রতিবেদনে আরও দেখা যায়, ২০১৯ সালে ব্যাংকগুলো ৬ হাজার ৯৮০ কোটি টাকার নিট মুনাফা অর্জন করে। তার আগের বছর ২০১৮ সালে নিট মুনাফা হয় তিন হাজার ৫৯০ কোটি টাকা।
প্রতিবেদনে দেখা যায়, গত বছর ব্যাংকগুলোর সুদ আয় বেড়েছে। ২০২১ সালে ব্যাংকগুলোর সুদ আয় ছিল ৮৭ হাজার ৬০ কোটি টাকা, যা গত বছর বেড়ে দাঁড়ায় ৯৬ হাজার ৫৪০ কোটি টাকায়। গত বছর সুদবহির্ভূত আয়ও বেড়েছে। ২০২১ সালে ব্যাংকগুলোর সুদবহির্ভূত আয় ছিল ৪০ হাজার ২৫০ কোটি টাকা, যা ২০২২ সালে বেড়ে হয় ৪৬ হাজার ৮২০ কোটি টাকা।
প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে পুনঃতফসিল হয় রেকর্ড ৬৩ হাজার ৭১৯ কোটি টাকার খেলাপি ঋণ। এর আগে ২০১৯ সালে পুনঃতফসিল করা ঋণের পরিমাণ ছিল ৫২ হাজার ৩৭০ কোটি টাকা। তবে এর পরের বছর ২০২০ সালে খেলাপি ঋণ পুনঃতফসিলের পরিমাণ কমে দাঁড়ায় ১৯ হাজার ৮১০ কোটি টাকায়। আর ২০২১ সালে সেটি বেড়ে হয় ২৬ হাজার ৮১০ কোটি টাকা। আর রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ পুনঃতফসিল হওয়ায় গত বছর ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণ করতে হয়েছে কম। ২০২২ সালে ব্যাংকগুলোর খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন প্রায় সাড়ে ৪২ শতাংশ কমে হয় ৮ হাজার ৭৬৭ কোটি টাকা, যা ২০২১ সালে ছিল ১৫ হাজার ২৯০ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী, ব্যাংকের অশ্রেণিকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে ০.২৫ থেকে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। নিম্নমান বা সাব-স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে রাখতে হয় ২০ শতাংশ, সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ শতাংশ এবং মন্দ বা কু-ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন সংরক্ষণ করতে হয়।
শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- চট্টগ্রাম টার্মিনাল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের আলোচনা
- অবৈধ ওয়েবসাইটে ট্রেনের টিকিট, রেলওয়ের তিন পদক্ষেপ
- প্রবাসীদের টাকা পাঠানোর খরচ বাড়ল, সামনে বড় ঝুঁকি
- আবরার হত্যা মামলায় আইনজীবী, শিশির মনিরকে ঘিরে বিতর্ক
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- বিয়ের ১১ দিন পর সন্তান, এরপরই চাঞ্চল্যকর ঘটনা
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- সাকিবের রহস্যময় বার্তা: ‘সমাপ্তি নাকি নতুন শুরু?’
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড
- দেশে বিক্রি কমলেও রপ্তানিতে বাজিমাত তালিকাভুক্ত কোম্পানির
- বোর্ড পরিবর্তনের খবরে দুই কোম্পানির শেয়ারে বড় ঝড়
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- দীর্ঘ ৭ মাস পর উৎপাদন শুরু, মাত্র দুই দিনেই আবারও বন্ধ
- সংস্কারের প্রতিশ্রুতি নয়, আগে দরপতন ঠেকানোর দাবি বিনিয়োগকারীদের
- বাংলাদেশে নতুন সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
- ৮ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৮ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৮ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- জাপানে পরপর দুই ভূমিকম্প, মাত্র তিন ঘণ্টার ব্যবধান
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বড় ধাক্কা বাংলাদেশের
- বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুবুর রহমান
- বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে চিত্র, সতর্ক সবাই
- প্রণোদনা ঋণে নতুন জটিলতা, শর্ত শিথিলের দাবি ব্যবসায়ীদের
- বিএনপি সভাপতির সারের ডিলারের ‘গোপন তালিকা’ ফাঁস
- উপদেষ্টা হলেন জনপ্রিয় অভিনেতা, পাবেন মন্ত্রীর মর্যাদা
- কারখানা বন্ধ নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ইন্দো-বাংলার ব্যাখ্যা
- কলকাতায় ৮৭, ঢাকায় ১৫৩ টাকা: এলপিজি নিয়ে বড় প্রশ্ন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিতে দীনেশ ত্রিবেদীর 'দৌড়ঝাঁপ'
- দাবি নিষ্পত্তিতে বড় অঙ্কের অর্থ পরিশোধ পপুলার লাইফের
- আবরার হত্যা মামলার চূড়ান্ত রায় কবে, জানা গেল নতুন হিসাব
- আন্দোলনে যোগ দিতে ভারতে ফিরলেন ধ্রুব রাঠি
- হাসিনা ফিরলেই বদলে যেতে পারে ৫ হিসাব!
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ভবিষ্যত পরিকল্পনা জানালো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- গ্রাহক চাইলেই টাকা দিতে হবে, শেয়ারবাজারের দুর্বল ব্যাংককে গভর্নরের নির্দেশ
- বিএসইসিতে বড় দায়িত্ব পুনর্বণ্টন, গুরুত্বপূর্ণ ডিভিশনে পরিবর্তন
- ক্লোজড-এন্ড থেকে ওপেন-এন্ডে পরিণত হচ্ছে মিউচুয়াল ফান্ড






.jpg&w=50&h=35)

.jpg&w=50&h=35)
