ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে শেয়ারবাজারের ২১ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এই পর্যন্ত ২১টি কোম্পানির পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অন্যান্য আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করার পর কোম্পনিগুলো ডিজিটাল ব্যাংক কার্যক্রম শুরু করবে।
সর্বশেষ তিনটি কোম্পানি ‘উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোম্পানিগুলো হলো- তথ্যপ্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড, ওষুধ ও রসায়ন খাতের নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও বিবিধ খাতের আরামিট লিমিটেড।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানি তিনটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্তে অনুমোদনও করা হয়েছে। মূল্যসংবেদনশীল তথ্যে পৃথকভাবে এই তথ্য জানিয়েছে কোম্পানি তিনটি।
কোম্পানি ৩টি জানিয়েছে, ‘উপায় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। এর মধ্যে জেনেক্স ইনফোসিস ১২ কোটি ৫০ লাখ টাকা, নাভানা ফার্মাসিউটিক্যালস ৭ কোটি ৫০ লাখ টাকা ও আরামিট লিমিটেড ৬ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের যথাক্রমে ১০ শতাংশ, ৬ শতাংশ ও ৫ শতাংশের মালিকানায় থাকবে কোম্পানি তিনটি। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন চাইবে কোম্পানিগুলো। তবে প্রস্তাবিত ব্যাংকটি স্থাপনে এই তিন কোম্পানির সঙ্গে কনসোর্টিয়াম বা জোটের অন্য সদস্য কারা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে, শেয়ারবাজারের ১০টি ব্যাংক এরই মধ্যে ‘ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামের একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে একটি কনসোর্টিয়াম গঠন হয়েছে। িই জোটের সদস্য হয়ে ডিজিটাল ব্যাংকটিতে বিনিয়োগের প্রস্তাব ১০টি ব্যাংকের পর্ষদেই অনুমোদিত হয়েছে। ব্যাংকগুলো হলো দ্য সিটি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।
প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির মোট পরিশোধিত মূলধন হবে ১২৫ কোটি টাকা। জোটে থাকা ১০ ব্যাংকই এতে সাড়ে ১২ কোটি টাকা করে বিনিয়োগ করবে। যা প্রস্তাবিত ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। অর্থাৎ প্রতিটি ব্যাংক সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটির ১০ টাকা মূল্যের ১ কোটি ২৫ লাখ শেয়ারের মালিকানায় থাকবে। এই বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন চাইবে ব্যাংকগুলো।
এর বাইরে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের আবেদন আহ্বান করা হলে তালিকাভুক্ত বেশ কয়েকটি ব্যাংক, বীমা কোম্পানি ও অন্যান্য খাতের কোম্পানির পর্ষদে এ ব্যাংক গঠনে বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে এসব ব্যাংক কিংবা কোম্পানি তাদের সঙ্গে জোটে কারা রয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি। প্রথম ব্যাংক এশিয়া লিমিটেডের পর্ষদে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় বিনিয়োগের প্রস্তাব অনুমোদন হয়। ব্যাংকটির পর্ষদে একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে সাড়ে ১২ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে, যা ওই ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। তবে তাদের সঙ্গে প্রস্তাবিত এই ডিজিটাল ব্যাংক গঠনে জোটে কারা রয়েছে, তা জানানো হয়নি।
ব্র্যাক ব্যাংক লিমিটেডের পর্ষদে ‘বিকাশ ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। প্রস্তাবিত ব্যাংকটি গঠনে জোটে কারা রয়েছে তা নিশ্চিত করা হয়নি। আর এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেডের পর্ষদে অন্য একটি ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। তবে এই ডিজিটাল ব্যাংকের নাম কী হবে কিংবা এতে তাদের সঙ্গে জোটে কারা রয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।
এনআরবিসি ব্যাংক প্রস্তাবিত এ ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বিপরীতে বিনিয়োগ করবে। এছাড়া ‘সঞ্চয় ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বিপরীতে বিনিয়োগের প্রস্তাব ঢাকা ব্যাংক লিমিটেডের পর্ষদে অনুমোদিত হয়েছে।
অন্যদিকে বীমা কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড ও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদে ‘প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’ একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। কোম্পানি দুটির সঙ্গে জোটে কারা রয়েছে, তা জানা যায়নি।
ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এসিআই লিমিটেডের পর্ষদে ‘কোরি ডিজিটাল পিএলসি’ নামের একটি ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। কোম্পানিটির সঙ্গে সমন্বিত জোটে কারা রয়েছে, তাও নিশ্চিত করা হয়নি।
এর বাইরে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির পর্ষদে ‘আমার ডিজি ব্যাংক পিএলসি’ নামের একটি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই কোম্পানিও তাদের সঙ্গে জোটে কারা রয়েছে, তা জানায়নি।
উল্লেখ্য, দেশের প্রচলিত ব্যাংকগুলোর পাশাপাশি আর্থিক সেবা দিতে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী উদ্যোক্তাদের অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি হতে হবে। এই ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আবেদন গ্রহণের শেষ দিন ছিল ১৭ আগস্ট। এই আবেদনের সময় আর বাড়ানো হবে কিনা, সে বিষয়ে এখনো কোনো নির্দেশনা জারি করেনি কেন্দ্রীয় ব্যাংকটি।
জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের আবেদনের প্রসেসিং ফি বাবদ অনলাইনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে ৫ লাখ টাকা জমা দিতে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পাঁচ বছরের মধ্যে ডিজিটাল ব্যাংকগুলোকে জনসমক্ষে আসতে হবে। ডিজিটাল ব্যাংকগুলো কাউন্টারের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কোনো সেবা দিতে পারবে না এবং কোনো ফিজিক্যাল ইনস্ট্রুমেন্টও ইস্যু করতে পারবে না।
কেন্দ্রীয় ব্যাংকটির বিধিমালা অনুসারে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহী বিনিয়োগকারীদের ন্যূনতম ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধন দেখাতে হবে। প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে অর্থাৎ আগ্রহী বিনিয়োগকারীদের মাধ্যমে উত্থাপিত মূলধনের পরিমাণ পরিশোধিত মূলধনের চেয়ে কম হলে এই ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। আর মূলধন আসতে হবে অবশ্যই উদ্যোক্তাদের থেকে। এক্ষেত্রে প্রতি উদ্যোক্তাদের ন্যূনতম ৫০ লাখ টাকার শেয়ার মালিকানা নিতে হবে।
শেয়ারনিউজ, ২০ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিশ্বকাপজয়ী মেসি এবার প্রেসিডেন্ট!
- রিজার্ভ সামান্য কমলেও রেমিট্যান্সে বড় সুখবর
- চীন-ভারতের পর বাংলাদেশেও কমল পোশাক রপ্তানি, নতুন পরিসংখ্যান
- ১৮ রিসোর্ট বন্ধের নির্দেশ
- নভেম্বরে নতুন সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
- বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে শতবর্ষী মায়ের মামলা
- শ্রমবাজারে বড় সুযোগ, জিরো কস্টে যাবে ১০ হাজার কর্মী
- বাংলাদেশের অনুরোধের পর হাসিনার বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য
- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন বাদী
- হাতে ৫০ দিন, হাসিনার ফেরার পেছনের মাস্টারপ্ল্যান
- দেশের সব উপজেলায় পৌঁছেছে নতুন নির্দেশনা
- ভ্রমণপ্রেমীদের জন্য নতুন চমক, ৬৪ জেলার হিসাবের সঙ্গে মিলবে আরও সুবিধা
- মানুষ সৃষ্টির সময় যে কারণে মাটি দিতে চায়নি জমিন!
- গ্রাহকদের সুখবর দিল ৩০ বাণিজ্যিক ব্যাংক
- সোনালী-জনতা-অগ্রণীসহ ৬ ব্যাংকের কর্মীদের জন্য নতুন নির্দেশ
- ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, আবেদন যেভাবে
- আকাশ দেখা গেলেই সংযোগ, বাংলালিংকের নতুন সেবা
- শেয়ারবাজারে নতুন কোম্পানি আনতে তাগিদ, আসছে একাধিক সুযোগ
- প্রেমিক-প্রেমিকা খুঁজে দেবে সরকার, মিলবে ডেটিংয়ের খরচের টাকাও
- সেন্ট্রাল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ফাইন ফুডসের ডিভিডেন্ড ঘোষণা
- পুলিশের গ্রেনেডে উড়ে গেল শিক্ষার্থীর হাত
- ঘর ভাঙার গল্প জানালেন অভিনেত্রী মোনালিসা
- রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও সংস্থায় নতুন বেতন স্কেল চালুর তোড়জোড়
- বেক্সিমকোর বন্ধ কারখানা খুলতে ২৩ মিলিয়ন ডলারের প্রস্তাব
- হাইকোর্টের আদেশ স্থগিত, সারের ডিলারশিপে বহাল নতুন নিয়ম
- প্রবাসীদের জন্য সুখবর, সৌদির নতুন সুবিধায় যা জানা গেল
- ‘ফাটাকেষ্ট’ নওশাদ খান কোথায়? নিজেই দিলেন আসল তথ্য
- আপসনামা দাখিলের পর আদালতের বড় সিদ্ধান্ত গাজী নজরুলের বিষয়ে
- বিচ্ছেদের আগে প্রীতম-শেহতাজের মধ্যে কী ঘটেছিল?
- টানা ৫ দিনের ছুটি পাবেন না যারা, জানাল সরকার
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- বিএসইসির নির্দেশে বেক্সিমকো ও শাইনপুকুর সিরামিকসে নতুন অধ্যায়!
- বাজারে একই প্রবণতার পুনরাবৃত্তি, নিয়ন্ত্রকের নজরদারি নিয়ে প্রশ্ন
- বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলে বড় পরিবর্তন চায় ডিবিএ
- ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
- ৭ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৭ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৭ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পেটে টিউমারের সন্দেহে পরীক্ষা, কিশোরীকে নিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- কোল্ড ড্রিংকের ভেতরের অন্ধকার সত্যটা
- ড. ইউনুসের সরকারে যে কারণে যোগ দেননি শায়খ আহমাদুল্লাহ
- অপরিচিত আইডি থেকে এমন ছবি এলে ভুলেও যে কাজ করবেন না
- সরকারি টাকায় এক বাড়ির সামনে সেতু, ৪১ লাখ ব্যয় ঘিরে নতুন বিতর্ক
- গ্রামীণ ব্যাংকে অডিট চলাকালে ম্যানেজারের আত্মহত্যা
- ভারতের রাজনীতি নিয়ে বেনজির ভুট্টোর ভবিষ্যদ্বানী ফলে যাচ্ছে
- ইতালিতে কর্মী নেওয়ার ঘোষণা, বাংলাদেশিরা যেভাবে আবেদন করবেন
- ‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফের বিস্ফোরক দাবি
- স্বর্ণের দাম নিয়ে নতুন খবর, আজকের বাজারদর একনজরে
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ধারাবাহিক আর্থিক উন্নতির পর ডিভিডেন্ড জোয়ারে ভাসাতে পারে যে কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ






.jpg&w=50&h=35)



