জামায়াতে ইসলামীর বিচারে উদ্যোগ নিতে দাবি তুললেন হাইকোর্টের বিচারপতি
নিজস্ব প্রতিবেদক: অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারে উদ্যোগ নিতে প্রধান বিচারপতির প্রতি দাবি জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আবু আহমেদ জমাদার।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা সভায় হাইকোর্ট বিভাগের এই বিচারপতি দাবি জানান।
সুপ্রিম কোর্ট মিলনায়তনে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আলোচনায় অংশ নিয়ে বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘আজকের এই শোক দিবসে আমার একটি দাবি প্রধান বিচারপতির কাছে, জামায়াতে ইসলামীর বিচারের জন্য। আপিল বিভাগের রায়ে জামায়াতকে সন্ত্রাসী ও অপরাধী সংগঠন বলা হয়েছে। তাদের বিচারের জন্য আইনের ছোট একটি সংশোধনী দরকার—কী শাস্তি হবে? সেটি কেন হচ্ছে না? সংশ্লিষ্ট মহলে জানুন। আমরা বিচার করতে চাই।’
মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তদন্ত হয়ে একটি প্রতিবেদন দাখিল করা আছে। দাখিল করা প্রতিবেদনের ভিত্তিতে বিচার হচ্ছে না কেন? কেন এত শঙ্কা?
তিনি জানান, গত সোমবার দিবাগত রাতে তাঁর দুই ছেলে (পুলিশ কর্মকর্তা) বাসা থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ‘কোথায় যাও?’ ছেলেরা জানান, পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালে। তখন তিনি বলেছিলেন, কেন? তাঁরা বলেছিলেন, দাঙ্গাহাঙ্গামা হতে পারে। তাড়াতাড়ি ওখানে যেতে মেসেজ (বার্তা) এসেছে।
তিনি বলেছিলেন, কেন দাঙ্গা? ছেলেরা বলেছিলেন, দেলাওয়ার হোসেন সাঈদী (মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতের সাবেক নায়েবে আমির) মারা গেছেন, এই জন্য দাঙ্গাহাঙ্গামা হতে পারে।
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘যে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, সেখানে এখনো এই ৫২ বছর পর কেন এই শঙ্কা? তারা কি পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতেও বেশি ক্ষমতাধর? আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত একজন মানুষ মারা গেছে, যার শিক্ষাগত যোগ্যতা কী আমি জানি না। আল্লামা নামধারী সে কি এতই জ্ঞানী ছিল বাংলাদেশে? তাকে পাহারা দেওয়ার জন্য, দাঙ্গাহাঙ্গামা ঠেকানোর জন্য হাজার হাজার পুলিশ সারা রাত জেগেছে।...যে তদন্ত প্রতিবেদন দাখিল হয়েছে, তার ভিত্তিতে বিচার হতে হবে।’
কী হবে বিচার করলে, হত্যা করবে—এমন প্রশ্ন রেখে বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘হত্যা একাত্তর সালে করবে জেনেই যুদ্ধে গিয়েছিলাম। বিচার করতে চাই। শোক দিবস থেকে দাবি করব—এই বিচারের উদ্যোগ নেওয়া হোক। কেন বিচার হচ্ছে না? তদন্ত রিপোর্ট দাখিল করা আছে। সাক্ষীসাবুদ এখনো আছে। বিচার কেন হবে না? এই সূত্রের সঙ্গেই পঁচাত্তরের সূত্র। এই সূত্রের সঙ্গেই পঁচাত্তরের অনেক ঘটনা জড়িত।…যুদ্ধ করেছিলাম রাজাকারদের বসবাসের জন্য নয়, মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য। মুক্তিযুদ্ধের অনুসারীদের বসবাসের জন্য, বঙ্গবন্ধুর দেশে বসবাসের জন্য। আজকে রাজাকারদের ভয়ে, আলবদরদের ভয়ে হাজার হাজার পুলিশ রাতে মোতায়েন করতে হয়, একজন দণ্ডিত রাজাকারের লাশ পাহারা দেওয়ার জন্য, আফসোস ও দুঃখ হয়।’
বিচারপতি মো. আবু আহমেদ জমাদার বলেন, ‘আবারও দাবি করব প্রধান বিচারপতির কাছে, বিচার করার উদ্যোগ নেন। আমাকে যদি বন্দুক ধরে গুলি করে, যে বিচার করলে, রায় দিলে তোমাকে গুলি করা হবে, তদুপরি বিচার করতে আমি প্রস্তুত।’
শেয়ারনিউজ, ১৫ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য













