ঢাবিতে অপ্রীতিকর অবস্থায় আটক ৬
নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের পাশে অপ্রীতিকর অবস্থায় ৬ তরুণ-তরুণীকে আটক করেছে ঢাবি প্রক্টরিয়াল টিমের সদস্যরা। পরে ঢাবি ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি শিমুল কুম্ভকারের হস্তক্ষেপে তাদের ছেড়ে দেওয়া হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায় নি। মঙ্গলবার (০৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে আটটার দিকে তাদের কলা ভবনের সামনে থেকে ছেড়ে দেওয়া হয়।
সন্ধ্যার পর কার্জন হল এলাকায় নীরবতার নেমে আসে। এই সুযোগে অনেক তরুণ-তরুণী অশ্লীলতায় লিপ্ত হয়। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে প্রক্টরিয়াল টিমের সদস্যরা কার্জন হল এলাকায় অবস্থান নেয়। পরে অপ্রীতিকর অবস্থায় ৬ বহিরাগতকে আটক করা হয়।
প্রক্টরিয়াল টিমের একটি সূত্রে জানা গেছে, অভিযানের নেতৃত্ব দিয়েছেন সহকারী প্রক্টর হাসান ফারুক। আটককৃতদের শাহবাগ থানায় নিয়ে অভিভাবকদের ডেকে নিয়ে তাদের কাছে হস্তান্তর করার চিন্তা করা হয়েছিল। তবে ছাত্র ইউনিয়ন নেতা শিমুলের হস্তক্ষেপের কারণে তাদের ছেড়ে দেওয়া হয়।
প্রক্টরিয়াল টিমের এক সদস্য বলেন, ৬ তরুণ-তরুণীকে আটকের পর আমরা শাহবাগ থানার দিকে যাচ্ছিলাম। এ সময় ছাত্র ইউনিয়নের নেতা শিমুল কুম্ভকার আমাদের পথ আটকায়। এ সময় শিমুল আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। পরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের ছেড়ে দেওয়া হয়।"
জানতে চাইলে শিমুক কুম্ভকার গণমাধ্যমকে বলেন, প্রক্টর স্যারকে জিজ্ঞেস করি কেন তাদের ধরা হয়েছে। তিনি বলেন, তারা বহিরাগত, ক্যাম্পাসে অপ্রীতিকর অবস্থায় তাদের আটক করা হয়েছে এবং থানায় নিয়ে তাদের অভিভাবকদের হাতে হস্তান্তর করা হবে। আমি জিজ্ঞেস করলাম, তাহলে ঢাবির অন্যরা তো প্রেম করছে অপ্রীতিকর কাজ করছে তাদেরটা কি বৈধ? তাদের কেন আটক করা হচ্ছে না? এমন কোন আইন বিশ্ববিদ্যালয়ের আইনে নেই বললে সহকারী প্রক্টর স্যার তাদেরকে ছেড়ে দেন।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. হাসান ফারুক বলেন, কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের গ্রুপে একটা অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়লে আমরা আমাদের কার্যক্রম গতিশীল করি। কার্জন হলে অসামাজিক কার্যকলাপ চলছে এমন তথ্য পেয়ে সেখানে যাই। পরে অপ্রীতিকর অবস্থায় বহিরাগত ৩ জোড়া কাপলকে আটক করা হয়। তাদের নিয়ে আসার সময় ছাত্র ইউনিয়নের শিমুল আমাদের সাথে বাকবিতণ্ডায় জড়ায়। এই সুযোগে আটককৃতরা চলে যায়।
তিনি আরও বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক গেট রয়েছে। এই গেটগুলো দিয়ে অনেক বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে এখানকার পরিবেশ নষ্ট করছে। তারা যেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট না করে সেই চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।
ধরাবাধা শুধু বহিরাগতদের জন্যই কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন দিক দিয়ে বোঝাচ্ছি। তারা যেনো ক্যাম্পাসের পরিবেশ নষ্ট না করে। আমরা কার্জন এলাকায় সিসিটিভি লাগিয়েছি, সেখানে বারান্দায় দাঁড়ানো বা বসাও নিষিদ্ধ করে নোটিশ লাগিয়েছি। সবাই যদি এ সম্পর্কে জানতে পারে তাহলে সবাই এসব কাজ থেকে বিরত থাকবে। ক্যাম্পাসের সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে।
শেয়ারনিউজ, ০৯ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- নজরদারি আরও গতিশীল করতে বিএসইসির নতুন সিদ্ধান্ত ঘোষণা
- শেয়ারবাজারে অনিয়ম ঠেকাতে আপসহীন হওয়ার আহ্বান
- শেয়ারবাজারের কারসাজি থামাতে দুর্বল কোম্পানিতে বাড়তি নজরদারির তাগিদ
- সূচকের টানা পতনে বাড়ছে লোকসান, নিয়ন্ত্রকের উদ্যোগ নিয়ে প্রশ্ন
- ৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৬ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৬ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- মুনাফার ইতিবাচক ধারাবাহিকতার পর সুখবর নিয়ে আাসছে প্রকৌশল খাতের যে কোম্পানি
- ব্যাগ দেখতে চাইতেই রেগে গেলেন নারী, বেরিয়ে এলো চমক
- এক লাফে কমল স্বর্ণের দাম, আজকের বাজারদর জানুন
- কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে নতুন কোম্পানি সচিব নিয়োগ
- ২০ লাখ ইউনিট বিক্রির ঘোষণা
- ভিসা বন্ধের পর সরকারের সতর্কতা, পাসপোর্ট জমা দিলেই বিপদ!
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- উত্তরা ফাইন্যান্সে সহযোগী প্রশাসক নিয়োগ
- ৩০ ব্যাংকের সেবা বন্ধ, কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংক
- আইফোন চেয়ে বসলেন যুবক, মন্ত্রীর প্রতিক্রিয়ায় হাসির রোল
- অনুমতি ছাড়া শেয়ার বিক্রি ঠেকাতে শেয়ারবাজারে আসছে নতুন অ্যাপস
- বিএসইসির নিয়ম ভাঙায় শেয়ারবাজারের প্রতিষ্ঠানকে জরিমানা
- আর্থিক বাজারকে ‘সিলো’ থেকে বের করে সমন্বিত ব্যবস্থার তাগিদ তানভীর গনির
- উদ্যোক্তাদের শেয়ারবাজারভীতি কাটাতে হবে: মাসুদ খান
- সরকারি ছুটির তালিকায় নতুন সংযোজন
- সৎ মেয়েকে ধর্ষণ করতেন বাবা,‘ফায়দা’ লুটতেন আরেক আত্মীয়ও
- ২২ ব্যাংকের লোকসান আড়াই লাখ কোটি টাকা, বাড়ছে সংকট
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- পিচ্চি রাজার ‘পালানোর’ ঘটনা সাজানো! তদন্তে বেরিয়ে এলো আসল রহস্য
- ১০ বছর পথচলার পর ভেঙে গেল প্রীতম-শাহতাজের সংসার
- শুধু জামায়াতকে ঠেকানোর জন্যই বিএনপি-হেফাজতের ত্যাগ
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- ওয়াসার জমি দখল করা সেই ব্যক্তিই হলেন চেয়ারম্যান!
- শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা সরাল সরকার, খুলল নতুন পথ
- ভারতে শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- জিয়াউর রহমানের প্রশংসা করে, তারেক রহমানকে যা বললেন পিনাকী
- বাতাসের মান নিয়ে ঢাকার জন্য বড় সতর্কবার্তা
- অসম নিয়ম নীতিতে ডানা ভাঙছে নন-ব্যাংক আর্থিক খাতের
- ব্যাংকিং খাতে উদ্বৃত্ত তারল্য ৪ লাখ কোটি টাকা অতিক্রম, তবুও কাটেনি সংকট
- মিউচুয়াল ফান্ডের ইউনিটের দামে অস্বাভাবিক ব্যবধান, বিনিয়োগকারীদের সতর্কতা
- উৎপাদন বন্ধ ৩৭ কোম্পানির, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীর শঙ্কা
- পরিবর্তনের বার্তা আছে, পতন ঠেকানোর উদ্যোগ নেই
- ৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংক ও প্রথম আলোর বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তোলপাড় করা প্রতিবেদন
- বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে বাজারে গিয়ে নতুন বার্তা দিলেন গভর্নর
- ভারতকে বাদ দিয়ে বাংলাদেশের নতুন করিডোর
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ৪ অক্টোবর থেকে ১৯ ব্যাংকের যেসব সেবা বন্ধ
- বাজুসের নতুন সিদ্ধান্ত, সোনার দামে বড় স্বস্তি ক্রেতাদের
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৪ কোম্পানি
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ইস্টার্ন হাউজিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













