বাংলাদেশে ডেঙ্গু মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান ডব্লিউএইচওর
নিজস্ব প্রতিবেদক : গত কয়েক বছরের তুলনায় এই বছর বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু। প্রতিদিনই অসংখ্য মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এরমধ্যে মৃত্যুর ঘটনাও ঘটছে। আর দেশে ডেঙ্গুর এমন নাজুক পরিস্থিতি নিয়ে কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জাতিসংঘের সহায়ক এই প্রতিষ্ঠানটি ডেঙ্গুর প্রকোপ কমাতে দ্রুত পদক্ষেপ নিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে। তারা বলেছে— মশার বিস্তার কমাতে যেন পদক্ষেপ নেওয়া হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে ফুল হাতার জামা পরার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বাংলাদেশে জুনের শেষ থেকে ডেঙ্গু ছড়িয়ে পড়ে। গত ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া যায়। এরমধ্যে মৃত্যুবরণ করেন ৩২৭ জন।
সংস্থাটি আরও বলেছে, বাংলাদেশের সব জেলায় ডেঙ্গু রোগী পাওয়া গেছে এবং আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ০ দশমিক ৪৭ শতাংশ।
ডব্লিউএইচও আরও বলেছে, শুধুমাত্র জুনেই ৪৩ হাজার ৮৫৪ জন আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন ২০৪ জন। যা মোট আক্রান্তের ৬৩ শতাংশ এবং মোট মৃত্যুর ৬২ শতাংশ।
গত পাঁচ বছরে বাংলাদেশে ডেঙ্গুতে যে পরিমাণ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছিল সেই তুলনায় এ বছরের আক্রান্ত ও মৃত্যুকে নজিরবিহীন হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ডেঙ্গুর আধিক্যতা দেখা যাচ্ছে আস্বাভিক আকস্মিক বৃষ্টির কারণে। যার সঙ্গে যুক্ত হয়েছে উচ্চ তাপমাত্রা এবং উচ্চ আদ্রতা। এসব কারণে পুরো বাংলাদেশজুড়ে মশার বংশ বিস্তার বৃদ্ধি পেয়েছে।’
ডেঙ্গুর লক্ষণ:
ডেঙ্গু আক্রান্ত বেশিরভাগ মানুষের মধ্যে মাঝারি অথবা কোনো লক্ষণই দেখা যায় না এবং তারা দুই সপ্তাহের মধ্যে সেরে ওঠেন, তবে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করতে পারে এবং এ কারণে মৃত্যু হতে পারে।
যদি লক্ষণ দেখা যায়— তাহলে সেটি সাধারণত আক্রান্ত হওয়ার ৪ থেকে ১০ দিনের মধ্যে দেখা দেয় এবং এগুলো অন্তত দুইদিন বা সাতদিন পর্যন্ত থাকতে পারে।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ডেঙ্গুর লক্ষণ হতে পারে ১০৪ ডিগ্রি জ্বর, প্রচণ্ড মাথাব্যাথা, চোখের পেছনে ব্যথা, পেশিতে ব্যথা, বমি বমি ভাব, বমি, ফোলা গ্রন্থি এবং র্যাশ।
তবে জ্বর চলে যাওয়ার পরও মারাত্মক ডেঙ্গুর লক্ষণ দেখা দিতে পারে। আর মারাত্মক ডেঙ্গু হলে পেটে প্রচণ্ড ব্যথা, অব্যাহত বমি, দ্রুত নিশ্বাস, নাগ দিয়ে রক্ত পড়া, ক্লান্তি, অস্বস্তি, বমিতে রক্ত, প্রচণ্ড তৃষ্ণা, শরীর ফ্যাকাসে ও ঠান্ডা হয়ে যাওয়া এবং প্রচণ্ড দুর্বলতা অনুভব হবে।
এই ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা নিতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মশার কামড়ে ছড়ায় ডেঙ্গু:
ডেঙ্গু একটি ভাইরাস জনিত সংক্রমণ রোগ, এটি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। এই ডেঙ্গু গ্রীষ্মমন্ডলীয় এলাকাগুলোতে অনেকবার তাণ্ডব চালিয়েছে। এটি ছড়ানোর জন্য এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস মশা দায়ী। ডেঙ্গুতে আক্রান্ত একটি মশা যতদিন বেঁচে থাকবে ততদিন এটি সংক্রমণ ছড়িয়ে যেতে পারে।
বর্তমানে ডেঙ্গুর কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তবে প্রাথমিক অবস্থায় শনাক্ত এবং পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হলে মৃত্যু ঠেকানো সম্ভব।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, চিকিৎসার মূল লক্ষ্য থাকে শরীরের ব্যথা কমানো। আর ব্যথা কমাতে প্যারাসিটামল ব্যবহার করা হয়। তবে নন-স্ট্রয়োডিয়াল এবং প্রদাহ বিরোধী ওষুধ যেমন ইবুপ্রোফেন এবং এসপিরিনের ব্যবহার এড়িয়ে চলতে হবে। কারণ এসব ওষুধের কারণে রক্তপাত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের মূল্যায়নে বলেছে বাংলাদেশ ডেঙ্গুর ‘উচ্চ’ ঝুঁকিতে রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর হার বেশি এবং ব্যাপক ভৌগলিক বিস্তৃতির কারণেই সংস্থাটি এমন মূল্যায়ন দিয়েছে।
মশার বিস্তৃতি রোধে ডব্লিউএইচও সমন্বিত ভেক্টর ব্যবস্থাপনা (আইভিএম) গ্রহণের আহ্বান জানিয়েছে। এছাড়া মানুষকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা। যার মধ্যে রয়েছে মশার প্রজনন সহায়ক স্থানগুলো ধ্বংস করা।
এছাড়া সতর্কতা হিসেবে প্রতি সপ্তাহে অন্তত একবার হলেও ঘরের পানি জমিয়ে রাখার পাত্র বা ট্যাংক পরিষ্কার ও ঢেকে রাখা, মশারি ব্যবহার ও স্প্রে ব্যবহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
অপরদিকে ব্যক্তিগত পর্যায়ে সতর্কতার অংশ হিসেবে ফুলহাতা শার্ট-প্যান্ট পরা, মশার কয়েল ও স্প্রে ব্যবহার, দরজা-জানালায় মশা প্রতিরোধী জাল ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শেয়ারনিউজ, ১২ আগস্ট ২০২৩
পাঠকের মতামত:
- বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, ৮ মাসের লেনদেনে বড় চমক
- ডিভিডেন্ড মৌসুমেও পতন, আস্থা ধরে রাখতে নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ জরুরি
- ৪ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৪ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে আসতে কনফিডেন্স পাওয়ারের আইপিও প্রক্রিয়া শুরু
- আইডিআরএর তদারকিতে ৭৬৪১ পলিসিধারীর দাবি পরিশোধ
- ভারতীয়-পাকিস্তানিদের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা
- ৩০ লাখ শেয়ার কেনার ঘোষণা
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম কার্যকর
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ, অবশেষে মুখ খুললেন প্রধান
- ৭ হাজার কোটি টাকার সম্পদ, ৯০% খেলাপি-এবার বন্ধের পথে ব্যাংক
- যে কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছিল ভারত
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য
- এক রাতেই তিন ভূমিকম্প অনুভূত বাংলাদেশে
- বিশ্ব দেখল ‘বিশ্বগুরু’ মোদির আসল চেহারা
- একসঙ্গে ১১ পুলিশ কর্মকর্তা গেলেন ঢাকার বাইরে
- জ্বালানি ও বন্ডের চাপে বিশ্ববাজার, বাংলাদেশের শেয়ারবাজারেও বাড়তে পারে উদ্বেগ
- ব্যাংক নির্ভরতায় থমকে দেশের শেয়ারবাজার: উত্তরণের উপায় কী?
- কাঁপছে অনেকের চেয়ার, আসছে বড় রদবদল
- আর্জেন্টিনার নাগরিক হতে নতুন সুযোগ, শুধু মানতে হবে এসব শর্ত
- সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা
- ন্যাশনাল ব্যাংকের শীর্ষ পদে বড় পরিবর্তন
- সপ্তাহজুড়ে বাজার মূলধন কমেছে সাড়ে ৪ হাজার কোটি টাকা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- এক বছরেই দুইবার হজ! সঙ্গে ৩ ঈদ—জেনে নিন সেই বছর
- উদ্যোক্তাদের জন্য আসছে ‘উদ্যোগ’ স্কিম ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- ৭ দেশের ওপর নির্ভর, বাংলাদেশের শ্রমবাজারে বড় সংকেত
- দেশে ফেরার রোডম্যাপ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
- ২০০৮ থেকে ২০২৫-এর স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস নিয়ে হাসনাতের প্রশ্ন
- সালমান মুক্তাদিরের ইস্যুতে যা বললেন পিনাকী
- অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন কড়াকড়ি, যেসব নিয়ম জানতেই হবে
- দিল্লির উত্তাল বিক্ষোভে সোচ্চার বিরোধীরা, কঠোর অবস্থানে পুলিশ!
- দুই ভাই-বোনের হাতে ডুবছে শেয়ারবাজারের ব্যাংকসহ দুই ব্যাংক
- সচিবালয়ের নিরাপত্তা নিয়ে গোয়েন্দা প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
- ডিবির হাতে গ্রেপ্তার মেজর (অব:) আখতারুজ্জামান
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- ইরান থেকে শিখে আমেরিকাকে পাল্টা চাল বাংলাদেশের
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ক্রসফায়ারের বদলে এবার নতুন পথে পুলিশ
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- চেক ছাড়া ক্যাশ টাকা তোলার সুযোগ দিচ্ছে শেয়ারবাজারের ব্যাংক
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড
- সপ্তাহজুড়ে ৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- দেশের ৬ বিভাগকে নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বার্তা
- আখতারুজ্জামানকে নিয়ে শফিকুর রহমানের বড় মন্তব্য
- তিন মাসের বেতন একসঙ্গে, তবে সবার টাকা সমান নয়—জেনে নিন হিসাব
- ট্রাম্প-তারেকের ভাইরাল ছবি নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- রাষ্ট্রপতি ও তথ্যমন্ত্রীর শোকের সমালোচনা করে যা বললেন পিনাকী ভট্টাচার্য













