×
ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ

২০২৬ নভেম্বর ১৭ ১১:১৮:১০
ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া পিএলসি ও রিং শাইন টেক্সটাইলস লিমিটেড কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ব্যাংক এশিয়ার বোর্ডের ৫৯৬তম বৈঠক গত ৫ নভেম্বর, ২০২৬ অনুষ্ঠিত হয়। বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জাহিদ হাসানকে তাৎক্ষণিক কার্যকরভাবে কোম্পানি সেক্রেটারি হিসেবে স্থায়ী করা হয়েছে। স্থায়ী হওয়ার আগে ২০২৪ সালের ২৭ অক্টোবর থেকে তিনি ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

অন্যদিকে রিং শাইন টেক্সটাইলসের বোর্ড উজ্জ্বল রায়কে ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছে। নিয়োগ কার্যকর হয়েছে ১৫ নভেম্বর, ২০২৬ থেকে।

সাফওয়ান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে