×
ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ নভেম্বর ১৩ ১১:০২:৫৪
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৮-১২ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে শাহাজিবাজার পাওয়ার কোম্পানি। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০৫ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ২১১ কোটি ১০ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১৭ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে এনভয় টেক্সটাইলস। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ১৭৬ কোটি ১৬ লাখ টাকা, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৬৫ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিং মিলসের ১৬৭ কোটি ৪৬ লাখ টাকা (২.৫২ শতাংশ), আইপিডিসি ফাইন্যান্সের ১৬২ কোটি ৯১ লাখ টাকা (২.৪৫ শতাংশ), স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪১ কোটি ৯৬ লাখ টাকা (২.১৩ শতাংশ), ইস্টার্ন লুব্রিক্যান্টসের ১৩৯ কোটি ১০ লাখ টাকা (২.০৯ শতাংশ), ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের ১২৬ কোটি ৯২ লাখ টাকা (১.৯১ শতাংশ), শাইনপুকুর সিরামিকসের ১২০ কোটি ৩৭ লাখ টাকা (১.৮১ শতাংশ) এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১০৯ কোটি ১১ লাখ টাকা (১.৬৪ শতাংশ) লেনদেন হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে