বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। বাজার ইতিবাচক ধারায় ফিরতে চাইলেও স্থিতিশীলতা ধরে রাখতে পারছে না। ফলে বিনিয়োগকারীদের মধ্যে লেনদেন নিয়ে দ্বিধা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বারবার লোকসানের মুখে পড়তে না চাওয়ায় সাধারণ বিনিয়োগকারীরা এখন অনেক হিসাব-নিকাশ করে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন। সূচকের ওঠানামায় অস্বাভাবিক প্রবণতা দেখা দিলেই তারা লেনদেনে সতর্ক অবস্থান নিচ্ছেন। এতে বাজারে কখনো মিশ্র প্রবণতা, আবার কখনো দরপতন দেখা দিচ্ছে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
তাদের মতে, সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে শেয়ারবাজারের পরিস্থিতি কিছুটা ইতিবাচক থাকলেও গতকাল থেকে আবারও অস্থিরতা ফিরে এসেছে। আজও সেই প্রবণতা অব্যাহত ছিল। মূলত যথাযথ নজরদারি ও কার্যকর মনিটরিংয়ের অভাবে বাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাচ্ছে না। গত দুই দিন ধরে দেখা যাচ্ছে, লেনদেনের শুরুতে বাজারের পরিস্থিতি ভালো থাকলেও মধ্যাহ্নের পর থেকেই অস্থিরতা তৈরি হচ্ছে।
বাজারসংশ্লিষ্টদের অভিযোগ, এ ধরনের অস্থিরতা স্বাভাবিক বাজার পরিস্থিতির প্রতিফলন নয়। বরং কোনো অদৃশ্য চক্র নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে বাজারে নেতিবাচক পরিস্থিতি তৈরি করছে বলে তাদের ধারণা। এ কারণে শেয়ারবাজার স্বাভাবিক গতিতে ফিরতে পারছে না। অস্থিরতার মধ্যে কখনো সূচকে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে, আবার কখনো বড় ধরনের দরপতন ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বাজারের যথাযথ নজরদারি ও কঠোর মনিটরিং নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা।
এদিকে, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ কমেছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ০.১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৪.৯০ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১.৮৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ০.০২ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৯.৩৯ পয়েন্টে অবস্থান করছে।
দিনটিতে ডিএসইতে মোট ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত ছিল ৫১টির। অর্থাৎ দরপতনের তালিকায় থাকা প্রতিষ্ঠানের সংখ্যা দরবৃদ্ধির তুলনায় বেশি ছিল।
এদিন ডিএসইতে মোট ৬৯৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে বাজারটিতে লেনদেনের পরিমাণ ছিল ৭৫৭ কোটি ৬৬ লাখ টাকা। সেই হিসাবে এক দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ৬৫ লাখ টাকা।
অন্যদিকে, দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। বৃহস্পতিবার সিএসইতে মোট ১৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। অর্থাৎ আগের দিনের তুলনায় সিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ১৬ লাখ টাকা।
এদিন সিএসইতে মোট ১৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।
বৃহস্পতিবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৫৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬১.৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কর্মদিবসে সূচকটি ১৯.৮৩ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু সিরামিকের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা পেট্রোলিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- তমিজউদ্দিন টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- চার দেশের নাগরিকদের জন্য সৌদি ভিসায় বড় সুখবর
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ













