×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ অক্টোবর ৩০ ১৮:৪৫:০৪
ড্যাফোডিল কম্পিউটার্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২৬ সমাপ্ত হিসাববছরের আর্থিক ফলাফলের ভিত্তিতে এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের হিসাববছরে ইপিএস ছিল ১৬ পয়সা।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ১ টাকা ৬৫ পয়সা। আগের হিসাববছরে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৮ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে