×
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

২০২৬ অক্টোবর ৩০ ১৬:১৫:৪১
‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহার নিয়ে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: একটি অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের মানুষকে বোঝাতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ‘ট্রান্সজেন্ডার’ শব্দটি ব্যবহার করেছিলেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বক্তব্যের শব্দচয়ন সংশোধন করে তিনি বলেছেন, সেখানে তার অভিপ্রেত শব্দ ছিল ‘তৃতীয় লিঙ্গ’।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শিক্ষামন্ত্রী।ফেসবুক পোস্টে এহছানুল হক মিলন লেখেন, ‘সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া আমার বক্তব্যে ব্যবহৃত একটি শব্দের সংশোধন ও বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করতে চাই।’

তিনি জানান, সেদিনের অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের একজন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করার প্রসঙ্গে তিনি কথা বলেছিলেন।

শিক্ষামন্ত্রী লেখেন, সমাজে তৃতীয় লিঙ্গের অনেক মানুষ অবহেলা, বঞ্চনা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির মুখোমুখি হন। এসব বাধা পেরিয়ে তাদের শিক্ষায় এগিয়ে আসার বিষয়টিই ছিল তার বক্তব্যের মূল কথা।

শব্দ ব্যবহারের ব্যাখ্যায় শিক্ষামন্ত্রী বলেন, ‘বক্তব্যের সময় তৃতীয় লিঙ্গ বলতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে ট্রান্সজেন্ডার শব্দটি ব্যবহার করেছি। এখানে আমার অভিপ্রেত শব্দ ছিল তৃতীয় লিঙ্গ।’

সবশেষে এহছানুল হক মিলন লেখেন, ‘দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। সেদিনের বক্তব্যের উদ্দেশ্য ছিল তৃতীয় লিঙ্গের মানুষের শিক্ষার সুযোগ ও তাদের শিক্ষাগত অর্জনকে উৎসাহিত করা।’

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে