×
ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ অক্টোবর ২৭ ১৯:৩৮:৩৫
এনসিসি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস)হয়েছে ৯৩ পয়সা, আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ১ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩৮ পয়সা।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে