×
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস

২০২৬ অক্টোবর ১৯ ১১:৩৮:২৭
জুলাই যোদ্ধাদের অবদান নিয়ে যা বললেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: মহান মুক্তিযুদ্ধের অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সম্প্রতি ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগকারী ‘জুলাই যোদ্ধাদের’ অবদানকে জাতি হিসেবে সর্বোচ্চ স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যারা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে জীবন দিয়েছেন, তাদের অবদান সঠিকভাবে মূল্যায়ন না করা হলে ভবিষ্যতে দেশের জন্য ত্যাগ স্বীকারের মানসিকতা হারিয়ে যাবে।

এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাস দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের ইতিহাস স্মরণ করে এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই মির্জা আব্বাস দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন,"কয়েক দিন আগে সংঘটিত জুলাই আন্দোলনের যে যোদ্ধারা দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন, আমি তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।"

তিনি আরও বলেন, এ দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় কারা লড়াই করেছে এবং কারা রক্ত দিয়েছে—দেশ ও দেশের মানুষকে সেই সত্য ইতিহাস জানতে হবে।

অনুষ্ঠানে আবেগাপ্লুত কণ্ঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তে তাঁদের অবদান ও নেতৃত্ব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ, যা আজ বিশেষভাবে মনে পড়ছে।

আগামীতে সিটি করপোরেশন পরিচালনার দায়িত্বে যারা থাকবেন, তাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "সিটি করপোরেশন পরিচালনায় যারা থাকবেন, তারা নিশ্চয়ই এই বীরদের এবং শহীদদের অবদান যথাযথভাবে স্বীকার করবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।"

তিনি সতর্ক করে বলেন, জাতি যদি ত্যাগীদের অবদানকে যথাযথ সম্মান ও স্বীকৃতি না দেয়, তবে দেশের জন্য কোনো কিছু দেওয়ার মতো নিঃস্বার্থ মানসিকতা সম্পন্ন মানুষ আর তৈরি হবে না।

মির্জা আব্বাস জোর দিয়ে বলেন, একটি গণতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনে শহীদদের রক্তের ঋণ স্বীকার করা জাতীয় দায়িত্ব। ইতিহাস বিকৃতি রোধ করে প্রকৃত সংগ্রামীদের মূল্যায়নের মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে