×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা

২০২৬ অক্টোবর ০৩ ১৯:১০:৪৯
মিরপুর-১০ নিয়ে ডিএনসিসির জরুরি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত দখল করে নতুন করে কোনো দোকান বা স্থাপনা বসানো ঠেকাতে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (৩ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে এই মনিটরিং টিম গঠন করা হয়েছে। টিমটি নিয়মিত মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত ও আশপাশের স্থান পর্যবেক্ষণ করবে।

ডিএনসিসির নির্দেশনায় বলা হয়েছে, ফুটপাত দখল করে কোনো দোকান, অস্থায়ী স্থাপনা কিংবা অন্য কোনো অবৈধ কাঠামো স্থাপন করা যাবে না। কেউ এ ধরনের উদ্যোগ নিলে সংশ্লিষ্ট মালামাল ও সরঞ্জাম জব্দ করা হবে।

এ ছাড়া ফুটপাত দখলের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএনসিসি জানিয়েছে, ফুটপাত দখলমুক্ত রাখার পাশাপাশি নতুন করে যাতে কোনো দোকান বা স্থাপনা গড়ে উঠতে না পারে, সেটিই মনিটরিং টিমের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য মিরপুর-১০ এলাকায় নিয়মিত নজরদারি চালানো হবে।

সিটি করপোরেশনের এই উদ্যোগের ফলে মিরপুর-১০ এলাকার পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার প্রবণতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তবে নির্দেশনাটি বাস্তবে কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তা নির্ভর করবে নিয়মিত নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর

উ
প
রে