×
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬

চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড

২০২৬ অক্টোবর ০৩ ১৫:০৪:০০
চলতি সপ্তাহে আসছে ৭ কোম্পানির ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার, এপেক্স স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফাইন ফুডস, ইস্টার্ন হাউজিং এবং এপেক্স ফুডস।

সভায় কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৬ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার তারিখ, সময় ও বিষয় নিচে তুলে ধরা হলো-

০৪ অক্টোবর

এদিন বিকাল ৩টায় এপেক্স স্পিনিং এবং সাড়ে ৩টায় এপেক্স ফুডসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

০৫ অক্টোবর

এদিন বিকাল সাড়ে ৩টায় ইস্টার্ন হাউজিংয়ের বোর্ড অনুষ্ঠিত গকে।

০৭ অক্টোবর

এদিন বিকাল সাড়ে ৪টায় ফাইন ফুডসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

০৮ অক্টোবর

এদিন দুপুর আড়াইটায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং বিকাল সাড়ে ৩টায় ডরিন পাওয়ারের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

১০ অক্টোবর

এদিন বিকাল সাড়ে ৪টায় সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে