ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: দেশের শিল্প অর্থায়ন ও মিউচুয়াল ফান্ড খাতের অন্যতম পথিকৃৎ রাষ্ট্রীয় মালিকানাধীন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৫০ বছর পূর্ণ করেছে। তবে অর্ধশতকের এই সময়ে এসে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক সংকটে পড়েছে। ক্রমবর্ধমান ঋণ, সুদ ব্যয় ও শেয়ারবাজারের দীর্ঘস্থায়ী অস্থিরতায় লোকসানের ভারে নাজুক হয়ে পড়েছে আইসিবির আর্থিক অবস্থা।
এই সংকট থেকে বেরিয়ে আসতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নিয়ে একটি পুনরুদ্ধার পরিকল্পনা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তারল্য সংকট কমানো, ঋণ পুনর্গঠন এবং আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার করাই পরিকল্পনার মূল লক্ষ্য। আইসিবির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত আইসিবি সরকারের কোষাগারেও উল্লেখযোগ্য অবদান রাখত। কিন্তু দীর্ঘদিনের পুঁজিবাজারের অস্থিরতায় প্রতিষ্ঠানটির আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। শেয়ারবাজারে মূলধনি মুনাফা ও লভ্যাংশ আয় কমে যাওয়ার পাশাপাশি ঋণের সুদ পরিশোধের ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক পরিস্থিতির ওপর চাপ তৈরি হয়েছে।
আইসিবির আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির সঞ্চিত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৬০৮ কোটি টাকা। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরেই রেকর্ড ১ হাজার ২১৩ কোটি টাকা লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে আরও ৫৮৮ কোটি টাকা লোকসান করেছে প্রতিষ্ঠানটি।
তথ্য অনুযায়ী, ২০১০-১১ অর্থবছরের তুলনায় আইসিবির ব্যাংকঋণ প্রায় ছয় গুণ বেড়েছে। ওই অর্থবছরে প্রতিষ্ঠানটির বকেয়া ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৩৪১ কোটি টাকা। ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ তা বেড়ে প্রায় ১৪ হাজার কোটি টাকায় পৌঁছেছে।
একই সময়ে ঋণের সুদ পরিশোধের বার্ষিক ব্যয়ও প্রায় পাঁচ গুণ বেড়েছে। ২০১০-১১ অর্থবছরে সুদ বাবদ যেখানে ১৮৫ কোটি টাকা ব্যয় হয়েছিল, ২০২৫ সালের ডিসেম্বর নাগাদ সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০১ কোটি টাকা।
শুধু ঋণের চাপই নয়, আইসিবির বিনিয়োগ পোর্টফোলিওতেও বড় ধরনের মূল্যহ্রাস হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির বিনিয়োগে অবাস্তবায়িত লোকসানের পরিমাণ ছিল প্রায় ৫ হাজার ৫০৭ কোটি টাকা। এর ফলে আইসিবির পোর্টফোলিওর মূল্য কমে প্রায় ৮ হাজার ৬০০ কোটি টাকায় দাঁড়িয়েছে।
এ অবস্থায় আর্থিক চাপ সামাল দিয়ে প্রতিষ্ঠানটিকে পুনরায় শক্তিশালী করতে ধাপে ধাপে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তারল্য ব্যবস্থাপনা, ঋণের বোঝা কমানো এবং দীর্ঘমেয়াদে আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনার মাধ্যমে আইসিবিকে পুনরুদ্ধারের লক্ষ্য নেওয়া হয়েছে।
মিজান/
পাঠকের মতামত:
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে বিপদ, ১১ দালালসহ আটক ৭৬
- তিন মাস পর ফেসবুক ভিডিওতে মিলল স্ত্রীর সন্ধান
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ওয়্যারহাউসে অবৈধ মদের সন্ধান, সিলগালা
- পাসপোর্টে ভুয়া বাবা সাজিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা পণ্ড
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- মা বাসাবাড়িতে কাজ করে পড়িয়েছেন, চাকরি পেয়েও শেষ পর্যন্ত বাদ মিশন
- শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় পূর্বাভাস
- সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
- ঢাকার মেট্রোরেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও দুই লাইন
- রাস্তার পাশে অসহায় নারী, ভিডিও দেখে স্ত্রীকে চিনে ফেললেন স্বামী
- নিউ গিনি প্রপার্টিজ কাণ্ডে নতুন মোড়, রিমান্ডে গোলাম মোহিউদ্দিন
- পুরুষরা পোশাক পরার সময় যে ভুলটি প্রায়ই করেন
- শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা
- ফের মৃদু ভূমিকম্প, জানাল আবহাওয়া অধিদপ্তর
- ফোনের অবস্থান জানিয়ে দিলেন স্ত্রী, এরপর তরুণীর সঙ্গে যা ঘটল
- হোয়াটসঅ্যাপে সন্তানকে নজরে রাখার নতুন সুযোগ
- ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে যা বললেন আম্মার
- ২০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে বড় ধাক্কা, চার মাসে গেল মাত্র ১১০ কোটি
- মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সারজিসের প্রতিক্রিয়া
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- তালিকাভুক্ত কোম্পানির আর্থিক হিসাবে উন্নতি, ৮ অক্টোবর আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- মিরপুরের রাড্ডা কাণ্ডে এমপি মিষ্টির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত
- সূচক কমলেও লেনদেনে স্বস্তি, বাজারে সক্রিয়তা বাড়ছে বিনিয়োগকারীদের
- ১ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- মুনাফা ও নগদ প্রবাহে বড় উত্থান, ডিভিডেন্ডে বৃদ্ধির প্রত্যাশা তৈরি
- ঠিকানা অপরিবর্তিত রেখে অফিসের স্থান পরিবর্তন করবে তালিকাভুক্ত কোম্পানি
- সম্পদ পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত তালিকাভুক্ত কোম্পানির
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের স্পেস কেনার অনুমোদন
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা উৎপাদনে ফিরছে
- ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- একাদশ শ্রেণির ভর্তি ফল প্রকাশ আজ, জানুন দেখার নিয়ম
- সোনা-রুপার গহনার নতুন দাম নির্ধারণ
- ১ অক্টোবর তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
- হাসিনার ফেরার আগেই দিল্লি খেলছে নতুন কার্ড
- সৌরবিদ্যুতের দাম ও গ্রিড ব্যবহারের মাশুল নির্ধারণ
- অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
- জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর-দুঃসংবাদ নয়
- মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় প্রত্যাশা পূরণের বার্তা, বিনিয়োগকারীদের আস্থা বাড়লো
- বিনিয়োগকারীর সুরক্ষা ও ডিজিটাল প্রতারণা প্রতিরোধে বিএসইসির বিশেষ উদ্যোগ
- সিএসই প্রধান সূচকে বাদ ৭ ব্যাংক, অন্তর্ভুক্ত নতুন ৭ কোম্পানি
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাঙচুরের পর এবার ব্যাংক হিসাব তলব সালমান মুক্তাদিরের
- বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি পেতে যাচ্ছে হাসিনা!
- আমেরিকাকে উপেক্ষা করে বাংলাদেশকে চীনের উপহার
- দীর্ঘদিনের মন্দা কাটিয়ে শেয়ারবাজারে বিদেশিদের রাজকীয় প্রত্যাবর্তন
- টিসিবির নতুন কার্ড পেতে লাগবে যেসব কাগজপত্র
- ফের বাড়ছে জ্বালানি তেলের দাম
- ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার নির্দেশ
- চলতি সপ্তাহে আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড
- রেকর্ড পতন কাটিয়ে আস্থায় ফিরছে দুই কোম্পানির শেয়ার
- ৩০-৪০ বছর পুরনো জমির বায়া দলিল বের করবেন যেভাবে
- পাকিস্তানের আকাশসীমা বন্ধের পর ভারতের নজর চীন
- ইবনে সিনা ফার্মাসিইটিক্যালসের ডিভিডেন্ড ঘোষণা
- ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম
- ডিভিডেন্ড ঘোষণাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এপেক্স ফুটওয়্যার
- ‘নো পেপার, নাথিং পেপার’—শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- উৎপাদন চালুর পর সুখবর দিতে যাচ্ছে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ঋণের চাপে সংকটে আইসিবি, ঘুরে দাঁড়ানোর মহাপরিকল্পনা
- ডমিনেজ স্টিলের মালিকানা বদলানোর বিষয়ে বিএসইসির নির্দেশনা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি











