পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় পে-স্কেল কার্যকরের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরও একটি আর্থিক সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) জমার বিপরীতে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। তহবিলের স্থিতির ওপর ভিত্তি করে সরকারি কর্মচারীরা সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত মুনাফা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-১ শাখা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থবছরের শুরুতে কোনো সরকারি কর্মচারীর জিপিএফে জমা থাকা অর্থের পরিমাণ ১৫ লাখ টাকা পর্যন্ত হলে ওই স্থিতির বিপরীতে ১৩ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত স্থিতির ক্ষেত্রে মুনাফার হার হবে ১২ শতাংশ। আর ৩০ লাখ টাকার বেশি স্থিতির ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে ১১ শতাংশ।
শুধু অর্থবছরের শুরুতে থাকা স্থিতির ওপর নয়, অর্থবছরে নতুন করে জমা হওয়া চাঁদের ক্ষেত্রেও একই হারে মুনাফা প্রযোজ্য হবে। অর্থাৎ সংশ্লিষ্ট কর্মচারীর প্রারম্ভিক জিপিএফ স্থিতি যে শ্রেণিতে পড়বে, সেই অনুযায়ী নতুন জমার ওপরও ১৩, ১২ অথবা ১১ শতাংশ হারে মুনাফা হিসাব করা হবে।
প্রজ্ঞাপনে প্রদেয় ভবিষ্য তহবিল বা সিপিএফভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থা, করপোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে নিজস্ব আর্থিক বিধিবিধান অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করা যাবে। তবে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে নির্ধারিত ১৩, ১২ ও ১১ শতাংশ হারকে সর্বোচ্চ সীমা হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান তার আর্থিক সক্ষমতা অনুযায়ী এর চেয়ে কম হারে মুনাফা নির্ধারণ করতে পারবে, তবে নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারবে না।
জিপিএফ বা সাধারণ ভবিষ্য তহবিল হলো সরকারি কর্মচারীদের জন্য পরিচালিত একটি সঞ্চয় ব্যবস্থা। চাকরিরত অবস্থায় কর্মচারীরা নিয়ম অনুযায়ী বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই তহবিলে জমা রাখেন। চাকরি শেষে নির্ধারিত নিয়ম অনুযায়ী ওই অর্থ এবং প্রযোজ্য মুনাফা পাওয়ার সুযোগ থাকে।
অন্যদিকে, সিপিএফ বা প্রদেয় ভবিষ্য তহবিল সাধারণত এমন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, করপোরেশন বা সংস্থায় ব্যবহৃত হয়, যেখানে প্রচলিত সরকারি পেনশনব্যবস্থা নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব বিধিবিধান অনুযায়ী এতে কর্মীদের চাঁদা ও মুনাফা নির্ধারণ করা হয়।
অর্থ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নির্ধারিত মুনাফার হার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কার্যকর থাকবে।এর আগে সরকার নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে। নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হিসেবে ধরা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তারা নতুন মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে বর্ধিত বেতন পাবেন।
পরবর্তী ধাপে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম থেকে নবম গ্রেডে নতুন মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডে ৭৫ শতাংশ হারে বর্ধিত বেতন দেওয়ার কথা রয়েছে।
নতুন পে-স্কেলের বাকি অংশ ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। ফলে নতুন বেতন কাঠামোর পাশাপাশি জিপিএফ ও সিপিএফের মুনাফার হার নির্ধারণ সরকারি চাকরিজীবীদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধার সুযোগ তৈরি করেছে।
মুয়াজ/
পাঠকের মতামত:
- পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
- বড় পরিবর্তনের ইঙ্গিত, ৪ বিষয়ে জোর দিলেন সিটি ব্যাংকের এমডি
- আমদানি-রপ্তানি ও বিনিয়োগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- কলেজ নিয়ে মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা
- আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে সোহেল তাজের ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য
- ভারতীয় ইলিশ নিয়ে বড় সিদ্ধান্ত, বিপাকে ব্যবসায়ীরা
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- কুরআনের পাতা নষ্ট হয়ে গেছে? ফেলে দেবেন নাকি দাফন করবেন
- যমযমের পানি ও আইয়ূব (আ.)-কে নিয়ে মানুষের দুটি বড় ভুল ধারণা
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী
- বিপিসির গলার কাঁটা পাঁচ ইসলামী ব্যাংক, আটকে ১৩৫৫ কোটি টাকা
- ভাইরাল সেই শিক্ষক বিউটি রাণীর নতুন পরিচয়
- ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার!
- জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময়
- যুক্তরাষ্ট্রপ্রবাসীদের পাসপোর্ট নবায়নে নতুন করে যা জানা জরুরি
- বিদ্যুৎ খাতে বড় সুখবর, ২০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি
- ভারত-ইসরায়েলের নতুন সমীকরণে বাংলাদেশের নতুন হিসাব
- বাংলাদেশি সাংবাদিকদের ‘জার্নালিজম’ শিখাতে গিয়ে হাসির পাত্র ভারত
- সর্বোচ্চ চাহিদায় বিক্রেতা সঙ্কটে হল্টেড ৮ কোম্পানি
- ২ লাখ ২০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা
- জাতিসংঘে প্রতিবাদী ইরানকে দেখে হতবাক বিশ্ব
- চীন-ভারত-আমেরিকার খেলায় আসল চাল বাংলাদেশের হাতে
- বাংলাদেশকে ঘিরে চীনের বড় পরিকল্পনা!
- দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
- ২৩ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সামান্য ভুলেই আটকে যেতে পারে নতুন পে স্কেলের বেতন
- জিমেইলে আসছে ‘কপি কোড’, এক ক্লিকেই হবে ভেরিফিকেশন
- সন্তানকে সময় দিতে চাকরি ছাড়লে মিলতে পারে টাকা
- দুই ঘণ্টাতেই ৪৩০ কোটি টাকার লেনদেন, চাঙা শেয়ারবাজার
- ডিএসইর জরিমানা থেকে বাঁচতে বিএসইসির কাছে আবেদন
- ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- তেলের বাজারে বড় পতন, দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দাম
- এনবিআরের সাবেক চেয়ারম্যানের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- এবার বাংলাদেশে খুলবে মেটার অফিস!
- শেয়ারবাজার কারসাজির মামলায় সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন আজ
- বাংলাদেশের অর্থনীতিতে নতুন চাপের আভাস, এডিবির প্রতিবেদনে যা বলা হলো
- এনডিটিভির সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে একাধিক মন্তব্য হাসিনার
- ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের সাম্রাজ্য এখন যার হাতে
- হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা নিয়ে নতুন সিদ্ধান্ত
- প্রধানমন্ত্রীর হোটেলের নিকটে বোমাভর্তি স্যুটকেস নিয়ে শেষ পর্যন্ত যা জানা গেল
- ১ কোটি ৬৪ লাখ শেয়ার উপহার হিসেবে গ্রহণের ঘোষণা
- জেএমআই সিরিঞ্জ এর অফিসের ঠিকানা পরিবর্তন
- প্রাইম ব্যাংকের শেয়ার কিনবেন দুই পরিচালক, আসছে বড় লেনদেন
- প্রত্যর্পণ চুক্তি থেকে পাসপোর্ট; হাসিনার দেশে ফেরায় যত জটিলতা
- মাদরাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, জানা গেল নতুন তথ্য
- দুই ফান্ডের দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা জারি
- দলীয় বহিষ্কারের পরও কেন এমপি পদ বহাল, ব্যাখ্যা দিলেন স্পিকার
- বাবা-দাদার নামে কোথায় কতটুক জমি আছে দেখুন মোবাইল দিয়ে
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
- বিনিয়োগকারীদের জন্য নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই
- ডেট লাইন ৩০ সেপ্টেম্বর, সুখবর পাচ্ছে বিনিয়োগকারীরা
জাতীয় এর সর্বশেষ খবর
- পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর
- কলেজ নিয়ে মাউশির ‘অতীব জরুরি’ নির্দেশনা
- আওয়ামী লীগ-বিএনপিকে নিয়ে সোহেল তাজের ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য
- ড. মুহাম্মদ ইউনূসকে জড়িয়ে ধরা সেই নারীর পরিচয়
- লঞ্চের সর্বনিম্ন ভাড়া জানালেন নৌপরিবহন মন্ত্রী













