×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

২০২৬ সেপ্টেম্বর ২২ ০৯:৫১:০৩
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

সূত্র মতে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে, সঙ্গে উন্নয়নশীল (ডেভেলপিং) আউটলুক। কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং নির্ধারণের সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অন্যদিকে, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদী ‘এসটি-৩’ রেটিং হয়েছে, সঙ্গে উন্নয়নশীল (ডেভেলপিং) আউটলুক।

কোম্পানিটির ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং নির্ধারণের সময় পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে