ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

২০২৬ আগস্ট ১৮ ১১:৫৪:০৬
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ শনিবার স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়ানোর পর বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, শনিবার সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বর্তমান মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হলো—

২২ ক্যারেট: ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা

অর্থাৎ বর্তমানে দেশের বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা গুনতে হবে।

তবে স্বর্ণের অলংকার কেনার সময় নির্ধারিত স্বর্ণের দামের পাশাপাশি মজুরি ও অন্যান্য প্রযোজ্য খরচ যোগ হতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে