ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড   ঘোষণা

২০২৬ আগস্ট ১৫ ১৫:০৩:১৫
চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড   ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : চলতি সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হলো- রিলায়েন্স ওয়ান, এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ড, আইসিবি অগ্রণী ওয়ান, আইসিবি সোনালী ওয়ান, আইসিবি তৃতীয় এনআরবি, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি ওয়ান, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএম বিডিবিএল, সিএপিএমআইবিবিএল এবং এসইএমএলআইবিবিএল শরীয়াহ্ ফান্ড।

ফান্ডগুলো ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

নিচে ফান্ডগুলোর ট্রাস্টি সভার তারিখ ও সময় তুলে ধরা হলো-

১৬ আগস্ট

দুপুর ২:১৫ টায় : রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডর ট্রাস্টি সভা।

দুপুর ২:৩০ টায় : আইসিবি অগ্রণী ওয়ান, আইসিবি সোনলী ওয়ান, আইসিবি ৩য় এনআরবি, ফিনিক্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক আইসিবি ওয়ান, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি এএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

দুপুর ২:৩০ টায় : এসইএমএলএফবিএসএল গ্রোথ ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে।

১৮ আগস্ট

বিকাল ৩টায় : সিএপিএম বিডিবিএল সিএপিএমআইবিবিএলের ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

বিকাল ৩:৩০ টায় : এসইএমএলআইবিবিএল শরীয়াহ্ ফান্ডের ট্রাস্টি বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে