ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন

২০২৬ আগস্ট ১২ ১০:২২:২২
ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূত করার প্রস্তাবিত স্কিম অব মার্জারে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। কোম্পানিটির কৌশলগত করপোরেট পুনর্গঠনের ক্ষেত্রে এই অনুমোদনকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে ডিএসইতে প্রকাশিত আগের সংবাদের ধারাবাহিকতায় এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানিটি আরও জানিয়েছে, ২০২৬ সালের ২৯ জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোম্পানি বিষয়ক মামলা নম্বর ৩১৮/২০২৬-এ দেওয়া রায় ও আদেশের মাধ্যমে এই একীভূতকরণ স্কিম অনুমোদন করা হয়েছে। ওই রায় ও আদেশ কোম্পানিটি ১১ আগস্ট ২০২৬ তারিখে পেয়েছে।

অনুমোদিত স্কিম অনুযায়ী, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে (স্থানান্তরকারী কোম্পানি) ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির (গ্রহণকারী কোম্পানি) সঙ্গে একীভূত করা হবে।

কোম্পানির ভাষ্য অনুযায়ী, এই অনুমোদন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির কৌশলগত করপোরেট পুনর্গঠন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে