ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

কার্যক্রম সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২০২৬ আগস্ট ১১ ১১:১৬:৩১
কার্যক্রম সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ১০২ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের ১০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী-৩৭ মৌজায় মোট ১০২ শতাংশ জমি কেনা হবে। জমিটি জমান মিয়া এবং মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও গংয়ের কাছ থেকে কেনা হবে।

জমিটি কেনার জন্য মোট ২ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির নামে জমিটি ক্রয় করা হবে।

কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়াতে এই জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে জমি নিবন্ধনের জন্য প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট), কর এবং অন্যান্য চার্জসহ সম্পূর্ণ নিবন্ধন ব্যয়ও ক্রেতা হিসেবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি বহন করবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে