ঢাকা, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য

২০২৬ আগস্ট ০৭ ১০:৫৫:৫২
ভারত ও আওয়ামী লীগ ইস্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ না করে এবং দলটিকে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ অব্যাহত রাখে, তাহলে তা বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, কোনো স্বৈরাচারী দলকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার সুযোগ দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত ভারতের নিজস্ব বিষয়। তবে এ ক্ষেত্রে বাংলাদেশের জনগণের অনুভূতি ও বর্তমান বাস্তবতাকে ভারতের বিবেচনায় নেওয়া উচিত।

শামা ওবায়েদের ভাষ্য, "ভারত কী করবে, না করবে, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টকে ভারতের বুঝতে হবে।"

তিনি আরও অভিযোগ করেন, অতীতে সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়গুলো আড়াল করতে আওয়ামী লীগ পুরোনো সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের তত্ত্ব সামনে আনছে। আন্তর্জাতিক মহলের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এমন প্রচেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী পুনরায় বলেন, ভারত সরকার যদি আওয়ামী লীগের কার্যক্রম সীমিত না করে, তাহলে তা দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে, বাংলাদেশ ব্রিকস সম্মেলনে অংশ নেবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর সফরসূচির ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত সূচি অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে