ঢাকা, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের

২০২৬ আগস্ট ০৬ ১১:০৮:০২
শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সোহেল তাজের

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা সোহেল তাজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, নিজের কর্মকাণ্ডের দায় স্বীকার না করে শেখ হাসিনা দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিভ্রান্ত করছেন এবং দেশে ফেরার অবাস্তব আশার কথা বলছেন। পোস্টে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে কঠোর ভাষা ব্যবহার করেন এবং তাঁর বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার, গণতন্ত্র ধ্বংসসহ একাধিক অভিযোগ তোলেন। এসব অভিযোগ তাঁর ব্যক্তিগত বক্তব্য হিসেবে উপস্থাপিত হয়েছে।

সোহেল তাজ আরও দাবি করেন, ইতিহাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত কোনো শাসকের পুনরায় ক্ষমতায় ফেরা অত্যন্ত বিরল। তিনি কয়েকটি আন্তর্জাতিক উদাহরণ উল্লেখ করে বলেন, শেখ হাসিনার ক্ষেত্রেও ক্ষমতায় ফিরে আসার সম্ভাবনা নেই। তাঁর ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনা দেশে ফিরলেও ক্ষমতায় নয়, বরং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন। এদিকে শেখ হাসিনা এর আগে এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছিলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে