ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ

২০২৬ আগস্ট ০৫ ২০:২৬:৩৫
এক পোস্টেই চমকে দিলেন ময়ূখ রঞ্জন ঘোষ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা থেকে সরে দাঁড়িয়েছেন সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছেড়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। ফেসবুক পোস্টে ময়ূখ লেখেন, “হ্যাঁ, ঠিক খবর। ময়ূখ রিপাবলিক ছেড়েছে। আজ সকালে রিপাবলিক বাংলায় আমার শেষ দিন ছিল। কেন, কী কারণে—সেটা নিয়ে কথা বলার দিন আজ নয়। আজ শুধু ঘোষণাটি দিলাম।”

পরবর্তী পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “এরপর কী? জগন্নাথ জানেন। উনিই পথ দেখাবেন। কবে থেকে, সেটাও সময় বলবে।”

আরেকটি পোস্টে ময়ূখ রঞ্জন ঘোষ জানান, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। তার ভাষ্য, ২০২৫ সালেই তিনি এ বিষয়ে মনস্থির করেছিলেন। তিনি লেখেন, একজন সাংবাদিকের মূল কাজ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া এবং সেই দায়িত্ব পালনের বিষয়টি নিয়েই তিনি ভাবছিলেন।

তিনি আরও ইঙ্গিত দেন যে, পরবর্তীতে নিজের সিদ্ধান্তের পেছনের কারণ বিস্তারিতভাবে তুলে ধরবেন।

পোস্টে সমর্থক ও সমালোচকদের প্রতিক্রিয়ার কথাও উল্লেখ করেন ময়ূখ। তিনি লেখেন, কেউ তাকে আন্তরিকভাবে ভালোবাসেন, আবার কেউ তীব্র সমালোচনা করেন। এই দুই ধরনের প্রতিক্রিয়াকেই তিনি নিজের জনসম্পৃক্ততার অংশ হিসেবে দেখেন।

সবশেষে তিনি লেখেন, “খেলা কেবল শুরু। The Game has just Begun!”—যা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে।

ময়ূখ রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে রিপাবলিক বাংলার পরিচিত মুখ ছিলেন। বাংলাদেশ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তার মন্তব্য অতীতে একাধিকবার আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে