ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক

২০২৬ আগস্ট ০৫ ১২:০৭:২০
মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে মুনাফা থেকে লোকসানে ৩টি ব্যাংক। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৭টি এবং কমেছে ৫ ব্যাংকের। এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে ধারাবাহিক লোকসানে ৫টি এবং লোকসান থেকে মুনাফায় ফিরেছে একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

মুনাফা থেকে লোকসানে পড়া ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক এবং রূপালী ব্যাংক।

ইসলামী ব্যাংক বাংলাদেশ

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ২৪ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৪২ পয়সা।

মার্কেন্টাইল ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৯৮ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ইপিএস হয়েছিল ১ টাকা ৮২ পয়সা।

রূপালী ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে