ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী 

২০২৬ আগস্ট ০২ ১১:৫৪:১৬
মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ব্যবসায়ী 

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম. এ. খান বেলাল। গত ৩০ জুলাই অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা বোর্ডের ৪৯০তম সভায় তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে এম. এ. খান বেলাল ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এম. এ. খান বেলাল সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান। তিনি ট্রেড, শিল্প, শিপিং, ব্যাংকিংসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

ব্যবসায়িক পরিচয়ের পাশাপাশি তিনি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজ এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক উন্নয়নেও তার অবদান রয়েছে। তার জন্মস্থান বেগমগঞ্জে তিনি বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন।

ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে এম. এ. খান বেলালের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে মার্কেন্টাইল ব্যাংকের পরিচালনা কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে