ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার

২০২৬ আগস্ট ০১ ১০:৪০:৪৪
হঠাৎ পদত্যাগ ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অনানুষ্ঠানিক উপদেষ্টা মাউরিসিও ক্লেভার-ক্যারন দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতি প্রণয়ন এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারে বহুমিলিয়ন ডলারের বিভিন্ন চুক্তি এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

মিয়ামিভিত্তিক এই ব্যবসায়ী সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কাছে রিপোর্ট করতেন। আনুষ্ঠানিকভাবে সরকারি কোনো পদে না থাকলেও, ৩ জানুয়ারির অভিযানের পর ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি পান তিনি। তার প্রভাব ও ভূমিকার কারণে অনেকেই তাকে ‘ভাইসরয়’ বা রাজপ্রতিনিধির সঙ্গে তুলনা করেছেন।

ক্লেভার-ক্যারন জানিয়েছেন, তিনি স্বেচ্ছায় দায়িত্ব ছেড়েছেন। তবে বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলার নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন ক্লেভার-ক্যারন। তার পর্দার আড়ালের আলোচনার মাধ্যমেই দেশটির জ্বালানি খাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব আরও জোরদার হয়। একই সময়ে ওয়াশিংটন রাজনৈতিক সংস্কার বা নির্বাচন ইস্যুতে তুলনামূলক নমনীয় অবস্থান নেয় বলেও দাবি করা হয়েছে।

এছাড়া, ভেনেজুয়েলার প্রায় ২০০ বিলিয়ন ডলারের ঋণ পুনর্গঠনের একটি বড় প্রকল্পে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই মার্কিন প্রতিষ্ঠান সেন্টারভিউ পার্টনার্স-কে ১৫০ মিলিয়ন ডলারের বেশি মূল্যের চুক্তি পাইয়ে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তেল খাতের বিভিন্ন চুক্তিতেও তার প্রভাব ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ছাড়া, ১ আগস্ট ভেনেজুয়েলা সরকার ও বিরোধী নেতাদের মধ্যকার আলোচনার আয়োজনেও তিনি সহায়তা করেছেন বলে জানা গেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে