বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার সুপারিশ করেছে ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রকাশিত 'ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ' শীর্ষক নবম প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে ভারত সরকারের গৃহীত পদক্ষেপসংক্রান্ত প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের পারস্পরিক আস্থা ও জনগণের মধ্যে যোগাযোগ জোরদার রাখতে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি অনুকূলে এলেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে বাংলাদেশে ধাপে ধাপে পূর্ণাঙ্গ ভিসা সেবা চালুর উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, ভিসা-সংক্রান্ত জটিলতা কমাতে এবং আবেদনকারীদের ভোগান্তি দূর করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলারও পরামর্শ দিয়েছে কমিটি। এই ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভিসানীতি পর্যালোচনা, আবেদনকারীদের অভিযোগ নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের জন্য সহজ ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে দেশটিতে ভিসা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়। একই সময়ে কনস্যুলার কর্মীদের একটি অংশও প্রত্যাহার করা হয়েছিল।
বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন প্রায় ১,৫০০টি ভিসা ইস্যু করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসা-সংক্রান্ত ভিসা বলে জানিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিয়ে এলো নতুন আপডেট
- মোদিকে নিয়ে ভাইরাল পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধেই মামলা!
- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ঢাকা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ
- ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, জরুরি প্রয়োজনে মিলবে ১০ লাখ টাকা
- ছয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগে বদলে যেতে পারে নিয়ম
- আদালতের আদেশ অমান্য, ব্যাখ্যা দিতে ইউএনওকে নির্দেশ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি













