ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জুলাই ২৯ ১২:৩৬:০৯
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত সমন্বিত লাইফ রেভিনিউ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল-জুন সময়ে কোম্পানিটির মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বেশি হওয়ায় ৩ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা ঘাটতি (ডেফিসিট) হয়েছে। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ১৫ কোটি ৮৯ লাখ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির সমন্বিত লাইফ রেভিনিউ হিসাবে মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বেশি হওয়ায় ঘাটতি হয়েছে ২ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৩১ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা।

২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি ছিল ১ হাজার ৫২৩ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। ২০২৫ সালের ৩০ জুন এ ফান্ডের পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। ফলে এক বছরে লাইফ ইন্স্যুরেন্স ফান্ড ৪৮ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা কমেছে।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১০ টাকা ৪৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ২১ পয়সা।

এসএ খান

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে