একসঙ্গে নয়, পর্যায়ক্রমে দুর্বল ব্যাংকের সংকট সমাধান করবে কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: দেশের দুর্বল ব্যাংকগুলোর সংকট মোকাবিলায় একযোগে পদক্ষেপ না নিয়ে পর্যায়ক্রমে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ ব্যাংক। দেশের আর্থিক খাতের বাস্তবতা বিবেচনায় নিজস্ব কৌশলের ভিত্তিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরিফ হোসেন খান জানান, প্রথম ধাপে সবচেয়ে সংকটাপন্ন পাঁচটি ব্যাংককে একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। পরবর্তী পর্যায়ে যেসব ব্যাংক এখনও দুর্বল অবস্থায় রয়েছে, সেগুলোর বিষয়েও ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন ধরনের পরামর্শ ও পর্যবেক্ষণ দিতে পারে। তবে তাদের সব পরামর্শ হুবহু বাস্তবায়ন করা বাধ্যতামূলক নয়। দেশের আর্থিক কাঠামো, বিদ্যমান আইন এবং বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র আরও বলেন, দুর্বল ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক নিয়মিত কাজ করে যাচ্ছে। এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হলে তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।
পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে উদ্বেগের বিষয়ে তিনি বলেন, একই সময়ে অনেক ব্যাংক আর্থিক সংকটে পড়ায় সব সমস্যার সমাধান একযোগে করা সম্ভব হয়নি। এ কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, পরবর্তী ধাপে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এ ক্ষেত্রে আমানতকারী, গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যাংকের সার্বিক স্বার্থ বিবেচনায় রেখে বাংলাদেশ ব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সিদ্ধান্ত নেওয়ার পর তা গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। একই সঙ্গে তিনি দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের ধৈর্য ধরে পরিস্থিতির উন্নয়নের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
‘হেয়ারকাট’ বাতিলে চলছে কারিগরি প্রস্তুতি
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ‘হেয়ারকাট’ বাতিল এবং এ বিষয়ে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য সম্পর্কে আরিফ হোসেন খান বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হলেও তা বাস্তবায়নের আগে প্রয়োজনীয় আইনগত ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
তার ভাষ্য, রাষ্ট্রীয় সিদ্ধান্তের পরপরই কোনো সার্কুলার জারি করা সম্ভব হয় না। সিদ্ধান্ত বাস্তবায়নের পদ্ধতি, প্রয়োজনীয় আইনগত কাঠামো এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করে নির্দেশনা প্রস্তুত করতে হয়। বর্তমানে সেই কারিগরি প্রস্তুতির কাজ চলছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রীয় নীতিনির্ধারণের বাইরে কোনো প্রতিষ্ঠান নয়। সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, কেন্দ্রীয় ব্যাংক সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে। কারিগরি প্রস্তুতি শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- খবর প্রকাশের পর জানল ঢাকা, দুই বাংলাদেশিকে নিয়ে নতুন তথ্য
- রিসোর্টে আগুনে নিহত ছয়জন, সামনে এলো পরিচয়
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- প্রাথমিক বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ, দেখে নিন তারিখ
- আপনার ফোনও কি বন্ধ হয়ে যাবে? এক মিনিটেই যাচাই করুন বৈধতা
- বিয়ের পরই বুঝবেন! দাম্পত্য জীবন নিয়ে ১২ বাস্তব কথা
- ড. ইউনূসের সম্মানে দাঁড়িয়ে পড়লেন ৪০০ অতিথি
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা, কয়েক মিনিট পরই জানা গেল আসল ঘটনা!
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- চিকেন নেক নিয়ে মহাটেনশনে ভারত!
- স্বর্ণ ও রুপার দামে পরিবর্তন, আজকের বাজারদর একনজরে
- দিল্লির পর এবার লন্ডন—নতুন কর্মসূচি ঘোষণা ধ্রুব রাঠির
- ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ঠাট্টা, মুসলিম বিশ্বে শুরু বিতর্ক
- র্যাক সিরামিকসের উৎপাদন নিয়ে নতুন তথ্য জানাল কোম্পানি
- বিসিএসে সুপারিশ পাওয়ার পরও নিয়োগ অনিশ্চিত, যা বললেন ফাহিম
- ২৫০ কোটি টাকার নতুন প্রকল্পে বিকন ফার্মা
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদ নিয়ে নতুন তথ্য প্রকাশ
- দুর্গাপূজায় ব্যাংক ও শেয়ারবাজারের সময়সূচি জেনে নিন
- গরম নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
- শনিবার ব্যাংক খোলা, স্বাভাবিক নিয়মে মিলবে যেসব সেবা
- দিল্লিসহ চার দেশের আন্দোলনকারীদের পাশে শাহবাগের সংহতি
- ব্রোকারেজ হাউজের বিরুদ্ধে গ্রাহক হিসাব নয়ছয় তদন্তে বিএসইসি
- কম দামি শেয়ারে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ, তৈরি হচ্ছে বড় ঝুঁকি
- শনিবার সরকারি অফিস, ব্যাংক ও শেয়ারবাজার খোলা
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানি
- আটকের সময় পুলিশের কাছে দীপকের প্রশ্ন
- সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি
- নারী-পুরুষের বয়স নিয়ে গবেষণায় নতুন পর্যবেক্ষণ
- মন্ত্রীদের পরিবারকে নিয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য হাসনাত
- এক্সিম ব্যাংকের কাছে অর্থায়ন চায় বাংলাদেশ
- ক্যানসারের সতর্কসংকেত চিনবেন যেভাবে, জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ, ২০২৯ অর্থবছর নিয়ে নতুন পূর্বাভাস
- সীমান্তে ধাওয়া, আটক ও বিএসএফ—এক ঘটনায় নতুন প্রশ্ন
- ‘বাংলাদেশে যা হয়েছে, ভারতেও সেটাই হোক!’
- এনআইডির ভুল ঠিক করতে নির্বাচন অফিসে যাওয়ার আগে যা প্রস্তুত রাখবেন
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- শনিবার ব্যাংক খোলা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
- মেসেজে সালামের জবাব না দিলে কি গুনাহ হবে? জানুন বিস্তারিত
- প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার নতুন দাম প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজার স্থিতিশীল করতে ব্যর্থতার অভিযোগ, যোগ্য ও অভিজ্ঞ কমিশন গঠনের দাবি
- জিপিএইচ ইস্পাতের নিরীক্ষা প্রতিবেদনে নতুন তথ্য
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বিনিয়োগকারীদের জন্য নতুন নির্দেশনা
- ব্র্যাক ইপিএলে কারিগরি ত্রুটি কারণে লেনদেন বিঘ্ন
- ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা







.jpg&w=50&h=35)




