চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির নির্বাচিত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সরোয়ার আলমগীরের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হওয়ায় জামায়াতের প্রার্থীর করা আবেদনটি কার্যকারিতা হারিয়েছে। এ কারণেই আপিল বিভাগ আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ নুরুল আমিনের আইনজীবী মুহাম্মদ আজিম উদ্দিন পাটোয়ারী জানান, আপিল বিভাগ বলেছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ হওয়ায় এখন তারা লিভ টু আপিল আবেদন করতে পারবেন। খুব শিগগিরই সেই আবেদন দাখিল করা হবে।
এর আগে নুরুল আমিনের আবেদনে সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়া থেকে বিরত রাখার পাশাপাশি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের আবেদন জানানো হয়েছিল। গত সোমবার ও মঙ্গলবার শুনানি শেষে বুধবার এ বিষয়ে আদেশ দেন আপিল বিভাগ।
আদালতে নুরুল আমিনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী। অন্যদিকে সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও এ এম মাহবুব উদ্দিন খোকন। শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
এর আগে ঋণখেলাপির অভিযোগে সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন নুরুল আমিন। সেই আপিলের পর গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরোয়ারের প্রার্থিতা বাতিল করে।
পরে হাইকোর্টে রিট করে প্রার্থিতা ফিরে পান সরোয়ার এবং নির্বাচনে অংশ নেন। তবে নুরুল আমিনের আবেদনের পর গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তার নির্বাচনি ফলাফল প্রকাশ স্থগিত রাখেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলেও তখন তার ফলাফল ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
পরবর্তীতে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এরপর ৯ জুলাই হাইকোর্ট নির্বাচন কমিশনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। ওই রায়ের পর নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং সেদিনই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।
মুসআব/
পাঠকের মতামত:
- উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
- বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন
- কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমার কেয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কর্ণফুলী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- একসঙ্গে নয়, পর্যায়ক্রমে দুর্বল ব্যাংকের সংকট সমাধান করবে কেন্দ্রীয় ব্যাংক
- নিবন্ধন নবায়নে অনিয়মের অভিযোগ, চাপে ডিএসই
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- সাকিবকে পেছনে ফেললেন পরীমনি
- কবীরের পোস্টে উড়ে গেল কৃতির বিচ্ছেদের গুঞ্জন
- যশোরে এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ
- রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর প্রকাশ্যে সাহাবুদ্দিনের প্রথম সফর
- হোসেন সাদাতকে বিএসইসির কমিশনার নিয়োগ
- ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ
- ২৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- আর্জেন্টিনার জালে ঝড় তোলা গোল পেল বিশ্বকাপের সেরা স্বীকৃতি
- সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর
- মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ফাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সাহসী তৎপরতায় যেভাবে ভেস্তে গেল ছিনতাইকারীদের পরিকল্পনা
- ২৭ জুলাই আজ থেকে কার্যকর নতুন স্বর্ণের দাম
- বিশ্বকাপের পর ফিরেই বিপাকে নেইমার
- ‘টেলিগ্রাম লীগ’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দু হাসনাত
- বাটা সু কোম্পানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ছয় মাসেই দুই দেশের ভিসা সুবিধা হারাল বাংলাদেশিরা
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
- বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন
- কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা













