ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা

২০২৬ জুলাই ২৯ ১০:২৯:৪৮
কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী টানেলের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী চার রাত বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু থাকবে। এ সময় টানেলের দুটি টিউবের পরিবর্তে একটি টিউব ব্যবহার করে উভয়মুখী যান চলাচল পরিচালনা করা হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহনের চাপ বেশি থাকলে টানেলের দুই প্রান্তে সাময়িকভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে চালক ও যাত্রীদের সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে পতেঙ্গা-আনোয়ারা অথবা আনোয়ারা-পতেঙ্গা রুটের যেকোনো একটি টিউব দিয়ে বিকল্পভাবে উভয় দিকের যানবাহন চলাচল করবে।

সেতু কর্তৃপক্ষ চালক ও যাত্রীদের ধৈর্য ধারণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে, যাতে রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে