ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন

২০২৬ জুলাই ১৫ ১৬:০৫:৪৯
শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদে নির্দেশনা দিল গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : রেকর্ড ডেটের আগে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাব, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য হালনাগাদের আহ্বান জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন পিএলসি (জিপি)। একই সঙ্গে বেনিফিশিয়ারি ওনার (বিও) হিসাবের সঙ্গে ১২ অঙ্কের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) সংযুক্ত করারও অনুরোধ করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রেকর্ড ডেটের আগেই শেয়ারহোল্ডারদের নিজ নিজ ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংক হিসাব, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ঠিকানা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করতে হবে। পাশাপাশি একই সময়ের মধ্যে নিজ নিজ ডিপির মাধ্যমে বিও হিসাবের সঙ্গে ১২ অঙ্কের টিআইএন নম্বরও সংযুক্ত করতে হবে।

এছাড়া গ্রামীণফোনের শেয়ার মার্জিন ঋণের আওতায় ধারণকারী গ্রাহকদের তথ্য কোম্পানিকে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউজগুলোকেও অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কোম্পানির নির্দেশনা অনুযায়ী, রেকর্ড ডেট অনুযায়ী মার্জিন ঋণগ্রহীতা গ্রাহকদের শেয়ার ধারণসংক্রান্ত একটি বিস্তারিত বিবরণী আগামী ১৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে কোম্পানির শেয়ার অফিসে জমা দিতে হবে। ওই বিবরণীতে শেয়ারহোল্ডারের নাম, বিও আইডি নম্বর, গ্রাহকভিত্তিক শেয়ার ধারণের পরিমাণ, মোট প্রাপ্য লভ্যাংশ, প্রযোজ্য করের হার এবং কর কর্তনের পর নিট প্রাপ্য লভ্যাংশের তথ্য উল্লেখ থাকতে হবে। পাশাপাশি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত যোগাযোগ ব্যক্তির নামও জানাতে হবে।

এ ছাড়া ব্রোকারেজ হাউজগুলোকে তাদের ব্যাংক হিসাবের নাম, হিসাব নম্বর, রাউটিং নম্বরসহ প্রয়োজনীয় ব্যাংকিং তথ্যও কোম্পানির কাছে সরবরাহ করার অনুরোধ জানিয়েছে গ্রামীণফোন।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে