ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জুলাই ১৫ ১২:০১:২২
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত সমন্বিত (কনসোলিডেটেড) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানির ঘাটতি কমে এসেছে। পাশাপাশি লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের পরিমাণও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির সমন্বিত লাইফ রেভিনিউ অ্যাকাউন্ট অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে মোট আয় থেকে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় বেশি হওয়ায় ২ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা ঘাটতি হয়েছে। আগের বছরের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে দাবি (ক্লেইম)সহ মোট ব্যয় মোট আয়ের তুলনায় বেশি হওয়ায় কোম্পানির ঘাটতি দাঁড়িয়েছে ৫৯ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে এ ঘাটতির পরিমাণ ছিল ৯৫ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৬৭৯ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ৬৫৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা। ফলে এক বছরের ব্যবধানে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডে নিট ২৫ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে