ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

২০২৬ জুলাই ১৫ ১১:৪১:১৭
গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন পিএলসি (জিপি) ২০২৬ সালের জন্য ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ‍ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ ডিভিডেন্ড অনুমোদনের পাশাপাশি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পরিশোধিত মূলধনের ওপর ১০৫ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে, যা প্রতি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত ছয় মাসের নিরীক্ষিত কর-পরবর্তী মুনাফার শতভাগ থেকেই এই ডিভিডেন্ড প্রদান করা হবে।

এ ডিভিডেন্ড পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ১২ আগস্ট ২০২৬ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২১ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৪ পয়সা।

এছাড়া ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ৪২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটি জানিয়েছে, ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিকে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৩ শতাংশ কমেছে। এর প্রধান কারণ হিসেবে চলতি সময়ে সরবরাহকারীদের কাছে পরিশোধের পরিমাণ বৃদ্ধি পাওয়াকে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে