ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ

২০২৬ জুলাই ১৪ ১৮:৪০:৩১
গোপনে ক্যামেরা বসানোর পর সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে দুই মাস বয়সী এক ঘুমন্ত শিশুর পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ভাইরাল হওয়া ভিডিওকে কেন্দ্র করে ঘটনাটি আলোচনায় আসে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

শিশুটির পরিবারের সদস্যদের দাবি, জন্মের পর থেকেই শিশুটি প্রায়ই অস্বাভাবিকভাবে কান্না করত। এতে শিশুটির মা সায়েবা বেগমের সন্দেহ হয়, তার অনুপস্থিতিতে কেউ শিশুটির ওপর নির্যাতন চালাচ্ছে।

এ কারণে তিনি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে কিছু সময়ের জন্য বাথরুমে যান।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ধারণ করা ভিডিওতে দেখা যায়, শিশুটির চাচি ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুর একটি পা জোরে মুচড়ে দেন। এরপর শিশুটি কান্না শুরু করলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

পরিবারের দাবি, চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির একটি পা ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শিশুটির পায়ে প্লাস্টার করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।এ ঘটনায় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে পরিবার।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে