ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড

২০২৬ জুলাই ১৩ ১৮:৪০:৩৪
সেই আলম মণ্ডল পেলেন মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটে সপ্তম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় আলম মণ্ডল নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (১৩ জুলাই) বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুর রহমান এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলম মণ্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ১৩ বছর বয়সের শিশুটি স্থানীয় এক মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরলে আসামি আলম মণ্ডল তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

সে সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামি আলম পালিয়ে গেলেও শিশুটি তার পরিবারের কাছে আসামির নামসহ পুরো ঘটনা ফাঁস করে। পরে শিশুটিকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে। এক দিন পর ১১ অক্টোবর শিশুটির বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় আলম মন্ডলকে আসামি করে ধর্ষণ মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন ওই আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন আফজাল হোসেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে