ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার

২০২৬ জুলাই ১৩ ১৫:২৮:৫৭
ডলার বাজারে নতুন সমন্বয়, বেড়েছে বিনিময় হার

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও বেড়েছে মার্কিন ডলারের বিনিময় হার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিনিময় হার সমন্বয়ের ধারাবাহিকতায় এবং বৈশ্বিক বাজারের প্রভাবে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

রোববার (১২ জুলাই) আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে গড়ে ১৩ পয়সা এবং সর্বোচ্চ ১৫ পয়সা বেড়েছে ডলারের দর। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোও গ্রাহকদের কাছে ডলার বিক্রির মূল্য বাড়িয়েছে।

বর্তমানে আমদানি খাতে ব্যাংকগুলো সর্বোচ্চ ১২৩ টাকা ৯০ পয়সা দরে ডলার বিক্রি করছে। আগে এই দর ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা।

ব্যাংকসংশ্লিষ্ট সূত্র জানায়, টানা দুই সপ্তাহের বেশি সময় আন্তঃব্যাংক বাজারে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল। তবে সর্বশেষ সমন্বয়ের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে ডলারের মূল্য।

এদিকে মধ্যপ্রাচ্যে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক বাজারেও শক্তিশালী হয়েছে মার্কিন ডলার। সোমবার এশিয়ার লেনদেনে জাপানি ইয়েন, ইউরো, ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও নিউজিল্যান্ড ডলারের বিপরীতে ডলারের দর বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা জ্বালানির দাম ও মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। এতে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার আরও বাড়ানোর পথে হাঁটতে পারে।

এদিকে বাজারের নজর এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে। একই সঙ্গে বৈশ্বিক অস্থিরতার প্রভাবে ক্রিপ্টোকারেন্সির বাজারেও চাপ দেখা গেছে। বিটকয়েন ও ইথারের দামও সাম্প্রতিক লেনদেনে কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে