ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আপাতত বাতিল করা হচ্ছে না। তবে বর্তমানে যেভাবে বিস্তারিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়, ভবিষ্যতে সেটি সংক্ষিপ্ত আকারে প্রকাশের বিধান চালু হতে পারে। একই সঙ্গে ছয় মাস বা ষান্মাসিক ভিত্তিক আর্থিক প্রতিবেদন বিস্তারিতভাবে প্রকাশের বাধ্যবাধকতা আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল থাকবে কি না, এ নিয়ে সম্প্রতি তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে বিএসইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই। বরং বর্তমান কমিশন সব ধরনের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা, গুণগত মান এবং বিশ্বাসযোগ্যতা আরও বাড়ানোর বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তার ভাষ্য, এসব নিশ্চিত করা ছাড়া পুঁজিবাজারে স্থিতিশীলতা প্রতিষ্ঠা, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা প্রায় অসম্ভব।
ওই কর্মকর্তা আরও জানান, আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি, পাশাপাশি প্রতিবেদনের মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান কমিশন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একই সঙ্গে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এর সঙ্গেও সমন্বয় জোরদার করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২ জুলাই ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ) আয়োজিত এক অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান তালিকাভুক্ত কোম্পানিগুলোর ওপর রিপোর্টিংয়ের চাপ কমাতে বিস্তারিত ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা প্রত্যাহারের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন। তিনি জানান, এ ক্ষেত্রে কমিশন ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (IAS) 34 অনুসরণ করতে আগ্রহী।
তবে চেয়ারম্যানের বক্তব্যে ত্রৈমাসিক প্রতিবেদন সম্পূর্ণ বাতিলের পরিবর্তে সংক্ষিপ্ত আকারে প্রকাশের বিষয়টি গুরুত্ব পেলেও, বেশিরভাগ গণমাধ্যমে ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল হচ্ছে—এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর ফলে বিষয়টি নিয়ে পুঁজিবাজারে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে বিএসইসির ওই কর্মকর্তা বলেন, চেয়ারম্যানের বক্তব্যের মূল বিষয় ছিল ত্রৈমাসিক প্রতিবেদন বাতিল নয়, বরং আইএএস ৩৪-এর নির্দেশনা অনুযায়ী সংক্ষিপ্ত আকারে আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া।
তিনি আরও ব্যাখ্যা করেন, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (IAS)-এর ৩৪ নম্বর অনুচ্ছেদে ত্রৈমাসিক প্রতিবেদনের ক্ষেত্রে সংক্ষিপ্ত আর্থিক বিবৃতি প্রকাশের কথা উল্লেখ রয়েছে। তবে বিশ্বের বিভিন্ন দেশে এই মানদণ্ড বাস্তবায়নের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে এবং এ নিয়ে নানা ধরনের বিতর্কও রয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাজ্যে বাধ্যতামূলক ত্রৈমাসিক প্রতিবেদন প্রকাশের বিধান প্রত্যাহার করা হলেও, স্বচ্ছতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের নিয়মিত তথ্য সরবরাহের স্বার্থে দেশটির অনেক কোম্পানি এখনও স্বেচ্ছায় ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছে।
বিএসইসির ওই কর্মকর্তা আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে কমিশন অবশ্যই সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করবে, এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএ খান/
পাঠকের মতামত:
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস
- খামেনির শেষ বিদায়ে কারা গেল, কারা গেল না—নতুন তথ্য প্রকাশ
- ভেনেজুয়েলায় থামছেই না কম্পন, ৯৪২ আফটারশক
- খামেনির জানাজার জনসমুদ্র দেখে যা বললেন ট্রাম্প
- ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু
- সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ
- ৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন
- ভোট দিলেন না শাকিব, জানা গেল আসল কারণ
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ২ কোম্পানির এজিএম
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ইপিএস প্রকাশ
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেষ পর্যন্ত বিদায় নিল তান্ত্রিকেরই দেশ
- বাংলাদেশের দুই বড় ইস্যুতে সতর্ক নজর দিল্লির
- খামেনির জানাজা ঘিরে চাঞ্চল্য, মরদেহ সংরক্ষণ নিয়ে যা জানা গেল
- সপ্তাহজুড়ে ডিএসইর বাজার মূলধন বাড়লো ৫ হাজার ২১৩ কোটি টাকা
- ভাতার আবেদন নিয়ে বড় ঘোষণা, জেনে নিন পুরো প্রক্রিয়া
- আযমীকে নিয়ে সরকারের বড় ঘোষণা
- জরুরি বার্তা দিল ভারতীয় হাইকমিশন
- তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি
- ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা
- শক্তিশালী এল নিনোর সতর্কবার্তা দিল ডব্লিউএমও
- একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম
- শেয়ারবাজারে কাঠামোগত সংস্কারে একগুচ্ছ প্রস্তাব
- আর্থিক প্রতিবেদন প্রকাশে বড় পরিবর্তনের আভাস দিলো বিএসইসি
- শেয়ারবাজার সংস্কারে বড় পরিকল্পনা
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- কুমিরের সঙ্গে মেয়রের বিয়ে, ভাইরাল সেই অদ্ভুত আয়োজন
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- রোনালদোর পেনাল্টির আগে রহস্যময় উচ্চারণ
- বাবার জানাজায় যাচ্ছেন না মোজতবা খামেনি, সামনে এলো চাঞ্চল্যকর কারণ
- হলের বারান্দায় পতাকা টানিয়ে বিপাকে জাবি শিক্ষার্থী
- প্রধানমন্ত্রীর চীন সফরের পর নড়েচড়ে বসেছে ভারত
- শেষ মাসে চাঙ্গা পোশাক রপ্তানি, তবু অর্থবছরে ধাক্কা
- ভারত-পাকিস্তান সম্পর্ক স্বাভাবিক করতে ১১৬ জনের যৌথ উদ্যোগ
- জুলাই নিয়ে এমপির মন্তব্যে বিএনপি-এনসিপি মুখোমুখি
- মুক্তির পথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- মোদি-তাকাইচির 'ভাই-বোন' সম্পর্কের বার্তা
- স্কুলে না গিয়ে শিশুদের রাত জেগে খেলা দেখার আহ্বান
- খামেনির জানাজায় অংশ নিতে তেহরান গেলেন যারা
- মুখোমুখি দুই প্যানেল—শিল্পী সমিতিতে উত্তেজনার পারদ চরমে
- পাকিস্তানি শুনেই খাবার ফিরিয়ে নিলেন ভারতীয় লেখিকা
- ৯৯৯-এ মায়ের ফোনেই ধরা পড়ল ভয়ংকর সৎবাবা
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- নতুন আইন: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড, ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা
- এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ
- তালিকাভুক্ত তিন কোম্পানির শীর্ষ পদে নতুন নিয়োগ
- বিএসইসির নতুন সিদ্ধান্তে বদলে গেল শেয়ারবাজারের নিয়ম
- চার আর্থিক প্রতিষ্ঠানকে ৫ শর্তে টিকে থাকার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
- কর্ণফুলীর বিলাসবহুল অতিথিশালা নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের
- লোকসানের কারণে ডিভিডেন্ড দিতে ব্যর্থ ৪ ব্যাংক
- তালিকাভুক্ত দুই কোম্পানির নাম পরিবর্তনের অনুমোদন
- জুনে যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে একগুচ্ছ কর প্রণোদনা ও নীতিগত সুবিধার ঘোষণা অর্থমন্ত্রীর
- বাজার নিয়ন্ত্রণে বড় ‘গেমচেঞ্জার’ সিদ্ধান্ত নিল বিএসইসি
- দেশজুড়ে ছড়িয়ে পড়া আরবি পতাকা নিয়ে যা জানা গেল
- প্রায় ৪২ লাখ শেয়ার ক্রয় করলেন চারজন পরিচালক ও করপোরেট পরিচালক
- ব্যাংকের ঋণ-আমানত সুদের ব্যবধান বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
- সঞ্চয়পত্র নিয়ে বড় আপডেট দিল সরকার
- মুনাফা সত্বেও বিনিয়োগকারীদের হতাশ করল ১০ ব্যাংক
- মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আসছে এনপলি গ্রুপের নতুন কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- ত্রৈমাসিক প্রতিবেদন নিয়ে বিভ্রান্তি দূর করল বিএসইসি, গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা ও মানোন্নয়ন
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ডিএসইর অনুসন্ধানের জবাবে উৎপাদন পরিস্থিতি জানাল ফু-ওয়াং ফুডস









