ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬

ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু

২০২৬ জুলাই ০৫ ১০:৩৮:০৮
ভারতে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জন, ডিপোর্ট প্রক্রিয়া শুরু

নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ুর বিভিন্ন এলাকা থেকে 'বাংলাদেশি' সন্দেহে আটক ৫০ জনকে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে পশ্চিমবঙ্গে নেওয়া হচ্ছে। সেখানে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী যাচাই-বাছাই শেষে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের তামিলনাড়ুর সালেম জেলার আট্টুর মহকুমা কমপ্লেক্সের একটি বিশেষ শিবিরে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্যে তিনটি বিশেষ পুলিশ ভ্যানে করে তাদের তিরুচিরাপল্লি রেলস্টেশনে নেওয়া হয়। সেখান থেকে হাওড়া এক্সপ্রেসে পশ্চিমবঙ্গের উদ্দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশের তথ্যমতে, আটক ৫০ জনের মধ্যে ৪৪ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন।

তামিলনাড়ু পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ট্রেনটি পশ্চিমবঙ্গে পৌঁছানোর পর আটক ব্যক্তিদের পেট্রাপোল-হরিদাসপুর সীমান্তে বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার হয়েছে। এর অংশ হিসেবে সন্দেহভাজন বিদেশি নাগরিকদের শনাক্ত, আটক এবং আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে