ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬

৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন

২০২৬ জুলাই ০৪ ১৭:৩৩:৪৭
৮৬ বার ‘স্যার’ বলেই আলোচনায় কৃষি কর্মকর্তা, ব্যাখ্যায় যা বললেন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার এবং বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের পুরো বক্তব্যজুড়েই প্রায় প্রতিটি বাক্যে মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। পরে বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় নানা আলোচনা।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে দেখছেন, আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে মোহাম্মদ শওকত জামিল বলেন, তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়; এটি তার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।

তিনি বলেন, “আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি। বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত ‘স্যার’ শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয় প্রকাশ এবং একজন সিনিয়রকে সম্মান জানানো।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে