ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

সোনা কেনার আগে দেখে নিন আজকের বাজারদর

২০২৬ জুন ০২ ১১:০১:৩৩
সোনা কেনার আগে দেখে নিন আজকের বাজারদর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ মঙ্গলবার ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২৫ মে সোনার দাম বাড়ানোর পর থেকে এই মূল্য কার্যকর রয়েছে।

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।

অন্যদিকে, রুপার দামেও কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

বাজুস জানিয়েছে, নতুন কোনো মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপা এসব দামেই বিক্রি হবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে