ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

রেকর্ড ছুঁইছুঁই স্বর্ণের দাম, আজকের রেট দেখে নিন

২০২৬ মে ১৪ ০৮:৫৭:৪৪
রেকর্ড ছুঁইছুঁই স্বর্ণের দাম, আজকের রেট দেখে নিন

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে নতুন দর নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধির কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া—

২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ২১৩ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৩ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

রুপার দামও বেড়েছে

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দর অনুযায়ী—

২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা

২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৫৪০ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৭২৪ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৫৫৮ টাকা

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং ১৭ বার কমেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে