ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

‘ট্রাম্প’-এর পর এবার ঢাকা আসছে ‘নেতানিয়াহু’

২০২৬ মে ১৪ ০৮:৪৫:৫৩
‘ট্রাম্প’-এর পর এবার ঢাকা আসছে ‘নেতানিয়াহু’

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকার এস এস ক্যাটেল ফার্ম-এ দেখা মিলছে অ্যালবিনো জাতের একটি ব্যতিক্রমধর্মী মহিষের। যার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।

খামার সংশ্লিষ্টদের দাবি, মহিষটির চঞ্চল, রাগী ও কিছুটা আক্রমণাত্মক আচরণের কারণেই এমন নামকরণ করা হয়েছে। কোরবানির ঈদকে সামনে রেখে মহিষটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক দর্শনার্থীরা।

খামার কর্তৃপক্ষ জানায়, অ্যালবিনো জাতের এই মহিষটির ওজন ৭৫০ কেজির বেশি। আচরণে বেশ চঞ্চল হওয়ায় দর্শনার্থীদের কাছেও এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এর আগে একই জেলায় একটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আরেকটি মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। সেই ধারাবাহিকতায় এবার ‘নেতানিয়াহু’ নামটিও ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

দর্শনার্থীদের কেউ কেউ দাবি করেছেন, মহিষটির চোখ ও চুলের গঠনে বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে কিছুটা মিল রয়েছে। এছাড়া এর আচরণও বেশ দুষ্টু ও আক্রমণাত্মক বলে জানান তারা।

খামার কর্তৃপক্ষ আরও জানায়, মহিষটির জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। ঘাস ও ভুসির পাশাপাশি পুষ্টিকর খাবার দেওয়া হয় নিয়মিত। দিনে দুইবার গোসল করানো হলেও এর চঞ্চল স্বভাবের কারণে রাখালরা সতর্ক থেকেই পরিচর্যা করেন।

খামারের ব্যবস্থাপক মেহেদি জানান, তাদের খামারে মোট ছয়টি অ্যালবিনো মহিষ রয়েছে। সেগুলোর নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু-ওয়ান’ থেকে ‘নেতানিয়াহু-সিক্স’ পর্যন্ত।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে