ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

ফান্ড তদারকিতে গাফিলতি, আইসিবির ১৫ লাখ টাকা জরিমানা

২০২৬ মে ০৬ ১৬:৪৬:১৩
ফান্ড তদারকিতে গাফিলতি, আইসিবির ১৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ‘ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড’-এর মাধ্যমে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুটি প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অনিয়মিত এই বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে মোট সাড়ে ৭ কোটি টাকা।

বিএসইসি সূত্রে জানা গেছে, এই ফান্ড থেকে ‘বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডে’ ১ কোটি ৫০ লাখ টাকা এবং ‘এএফসি হেলথ লিমিটেডে’ ৬ কোটি টাকা বিধি-বহির্ভূতভাবে বিনিয়োগ করা হয়েছে, যা বিদ্যমান সিকিউরিটিজ আইনের পরিপন্থী।

এই অনিয়মের ফলে ফান্ডটির ইউনিটধারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছে কমিশন। বিশেষ করে ট্রাস্টি হিসেবে দায়িত্বে থাকা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) যথাযথ তদারকি করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ কারণে ট্রাস্টি প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলার দায়ে আইসিবিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। বুধবার (৬ মে) কমিশনের পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে মঙ্গলবার (৫ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, সংশ্লিষ্ট বিনিয়োগগুলোর বিপরীতে প্রায় ৯৯ শতাংশ প্রভিশন সংরক্ষণ করা হলেও তা নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেনি বলে মনে করছে কমিশন।

এই প্রেক্ষাপটে নিরীক্ষা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে