ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি

২০২৬ মে ০৬ ১৬:১৭:২৫
ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের মোট ৭টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য বোর্ড সভা আহ্বান করেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এনসিসি ব্যাংক এবং উত্তরা ব্যাংক ।

কোম্পানিগুলোর মধ্যে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করবে।

এদিকে, অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে উত্তরা ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক, গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স।

বুধবার (০৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানিগুলোর সভার তারিখ ও সময় নিম্নরূপÑ

১০ মে (রোববার)

ব্যাংক এশিয়া- বিকাল ৩:০০ টায়

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়

আইপিডিসি- বিকাল ৪:০০ টায়

১১ মে (সোমবার)

উত্তরা ব্যাংক- বিকাল ৩:০০ টায়

১২ মে (মঙ্গলবার)

গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স- দুপুর ২.৪৫ টায়

ব্র্যাক ব্যাংক- বিকাল ৩:০০ টায়

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়

১৩ মে (বুধবার)

এনসিসি ব্যাংক- দুপুর ২:৩০ টায়

ইস্টার্ন ইন্স্যুরেন্স- বিকাল ৩:০০ টায়

১৪ মে (বৃহস্পতিবার)

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক- দুপুর ২:৩০ টায়

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে