ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা! এলাকাজুড়ে চাঞ্চল্য

২০২৬ মে ০৬ ১৫:৪৫:৪১
তেঁতুল গাছের মগডালে বৃদ্ধা! এলাকাজুড়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের উলিপুর উপজেলা-এর গোড়াই আনন্দবাজার এলাকায় এক বৃদ্ধা নিখোঁজ হওয়ার পরদিন ভোরে একটি উঁচু তেঁতুল গাছের মগডাল থেকে উদ্ধার হয়েছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে মো. আবু সাইদের স্ত্রী (৬০) হঠাৎ নিখোঁজ হন। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে স্থানীয়রা পুকুরপাড়ের একটি বিশাল তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী কখনো ডালে বসে আবার কখনো শুয়ে ছিলেন। এমনকি তাকে গাছের ওপর বসে কিছু খেতেও দেখা যায়।খবর দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

পরে উলিপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শুরুতে ওই নারী নিচে নামতে অস্বীকৃতি জানান এবং পানিতে লাফ দেওয়ার হুমকি দেন।পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা পরিবারের সহযোগিতায় কৌশলে তাকে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. এনামুল হক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে সফলভাবে ওই নারীকে উদ্ধার করে। তবে তিনি কীভাবে এত উঁচু গাছে উঠলেন বা কেন উঠেছিলেন—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।উদ্ধারের পর ওই গৃহবধূকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে