ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

সেই শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট নিয়ে যা জানাল র‌্যাব

২০২৬ মে ০৬ ১৫:৩৪:৪৯
সেই শিশুটির ভ্রূণের ডিএনএ টেস্ট নিয়ে যা জানাল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মদনে আলোচিত অন্তঃসত্ত্বা শিশুর ভ্রূণের ডিএনএ পরীক্ষা নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব বলে জানিয়েছে র‍্যাব-১৪। বুধবার দুপুরে ময়মনসিংহে সংস্থাটির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কমান্ডিং অফিসার নায়মুল হাসান।

তিনি বলেন, ভ্রূণের কোনো ডিএনএ পরীক্ষা এখনো করা হয়নি। প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী কর্মকর্তা তা করবেন। তদন্তের স্বার্থে যা যা প্রয়োজন, তা-ই করা হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রূণের ডিএনএ পরীক্ষা সম্পন্ন হয়েছে—এমন দাবি ছড়িয়ে পড়ে। কয়েকজন পরিচিত ইনফ্লুয়েন্সারসহ অনেকে তাদের ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন। ওইসব পোস্টে বলা হয়, অভিযুক্ত মাদরাসা শিক্ষকের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে র‍্যাব এই দাবিকে ‘অবৈজ্ঞানিক ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে।

এদিকে অভিযানের বিষয়ে র‍্যাব জানায়, মঙ্গলবার রাতে গৌরীপুর উপজেলা-এর সোনমপুর গ্রামে অভিযান চালিয়ে ভোর ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আমান উল্লাহ মদন উপজেলা-এর পাঁচহার গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করেন, যেখানে ভুক্তভোগী শিশুটি পড়াশোনা করত। অভিযোগ অনুযায়ী, গত বছরের ২ অক্টোবর শিশুটিকে নির্যাতন করা হয়।

পরবর্তীতে গত ১৮ এপ্রিল নেত্রকোনার একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করে জানা যায়, শিশুটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা মদন থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় গুজব না ছড়িয়ে যাচাই করা তথ্যের ওপর ভিত্তি করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে