ঢাকা, বুধবার, ৬ মে ২০২৬

ট্রাম্প-তুলনায় মমতা! দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক চরমে

২০২৬ মে ০৬ ১১:১০:৩৬
ট্রাম্প-তুলনায় মমতা! দিলীপ ঘোষের বক্তব্যে বিতর্ক চরমে

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী পদ থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই অবস্থানকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

এ নিয়ে তীব্র কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি ও খড়্গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। একটি সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি মমতাকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে তুলনা করেন।

দিলীপ ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেই নৈতিক, বাকি অনৈতিক। জনতার আশীর্বাদকে যিনি স্বীকার করেন না, রাজনীতিতে তার কোনো জায়গা নেই। তিনি হচ্ছেন শাড়ি পরা ট্রাম্প।”

তিনি আরও অভিযোগ করে বলেন, ট্রাম্প যেমন নির্বাচনে হারার পরও পদ ছাড়েননি, তেমনি মমতাও একই ধরনের অবস্থান নিচ্ছেন। তার দাবি, “ইলেকশন কমিশন কড়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।”

এদিকে নির্বাচনের পর সাধারণত বিজয়ী বা পরাজিত দলের নেতৃত্বের ভিত্তিতে মুখ্যমন্ত্রী পদ নিয়ে সিদ্ধান্ত হয়—এটাই প্রচলিত সাংবিধানিক প্রক্রিয়া।

এর আগে এক সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেন, তিনি পদত্যাগ করবেন না। তার ভাষায়, “আমরা হারিনি, জোর করে হারানোর চেষ্টা হয়েছে।” তিনি আরও বলেন, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগের প্রশ্নই আসে না, কারণ তার দল পরাজিত হয়নি বলে তিনি মনে করেন।

এই বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়েছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে