ঢাকা, মঙ্গলবার, ৫ মে ২০২৬

পরাজয়ের পরও চেয়ারে বসার ঘোষণা মমতার!

২০২৬ মে ০৫ ১৮:২০:৩২
পরাজয়ের পরও চেয়ারে বসার ঘোষণা মমতার!

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের ফলাফল সামনে আসার পরও পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাট-এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা হারিনি, আমাদের হারিয়ে দেওয়া হয়েছে,”—এ কারণে তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়বেন না।

তৃণমূল কংগ্রেস নেত্রী দাবি করেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এবং জোর করে ভোট লুট করা হয়েছে। তার অভিযোগ, ভারতের নির্বাচন কমিশন এ ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করেনি; বরং “১০০-র বেশি আসন লুটে সহায়তা করেছে”। তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নিতে তার কোনো আপত্তি থাকত।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এতদিন সরকারে থেকে অনেক কিছু সহ্য করেছেন, তবে এখন আর চুপ থাকবেন না। তিনি নিজেকে “রাস্তার মানুষ” উল্লেখ করে বলেন, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে বিরোধী জোটকে আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতারা, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও ডেরেক ও’ব্রায়েনসহ অনেকে।

উল্লেখ্য, ভারতে সাধারণত নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রীর পদত্যাগ করার প্রচলিত রীতি থাকলেও মমতার এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি করেছে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে